দীপক চাহারের জায়গায় রাজবর্ধন হাঙ্গারগেকরকে খেলানোর পরামর্শ ইরফান পাঠানের
আপডেট করা - Mar 21, 2022 1:02 pm

চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে নমার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে। দলের প্রধান তারকা দীপক চাহারকে প্রতিযোগিতার শুরু থেকেই পাওয়া যাবে না। আর তাতেই চিন্তা বেড়েছে চেন্নাই সুপার কিংস শিবিরে। পাটের চোটের জন্য জন্য এবারের আইপিএলের বেশীরভাগ সময়টাই দীপক চাহারকে পাবে না চেন্নাই সুপার কিংস। তাঁর জায়গায় কাকে খেলানো হবে, সেটাই এখন ভাবছে চেন্নাই। আর সেই সময়ই চেন্নাই সুপার কিংসের উদ্দেশ্যে বার্তা ইরফান পাঠানের। রাজবর্ধন হাঙ্গারগেকরকেই খেলানোর পরামর্শ ইরফান পাঠানের।
আগামী ২৬ মার্চ আইপিএলের মঞ্চে যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচেই চেন্নাইয়ের সামনে রয়েছে কলকতা নাইট রাইডার্স। কিন্তু তার আগে দল গোছানো নিয়েই চিন্তা বেড়েছে মহেন্দ্র সিং ধোনিদের শিবিরে। দীপক চাহারের অভাব কোন ক্রিকেটারকে দিয়ে পূর করানো যা, সেটাই ভেবে চলেছেন তারা।
রাজবর্ধন হাঙ্গারগেকরকে দীপক চাহারের জায়গায় খেলানোর পরামর্শ ইরফান পাঠানের
এমন পরিস্থিতিই ইরফান পাঠানের মুখে রাজবর্ধন হাঙ্গারগেকরের কথা। ভারতের হয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যন্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকোর। সেই রাদবর্ধন হাঙ্গারগেকরকেই এবার দেড় কোটি টাকায় দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। বিশ্বকাপের মঞ্চে তাঁর সুইং এবং সিমিং বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি কোনও ব্যাটার। সেইসঙ্গে ব্যাটিংও করতে পারেন তিনি। সেই হাঙ্গারগেকরকে দিয়েই দীপক চাহারের অভাব মেটানো উচিত্ বলে মনে করেন পাঠান।
স্টর স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানান, শার্দূল ঠাকুর এখনও সেই জায়গায় নেই। অর্থাত্ তাঁর জায়গায় একজন ভালো পরিবর্ত ক্রিকেটার চাই। তাদের দলে রয়েছেন তরুণ হাঙ্গারগেকর। তিনি সত্যিই একজন অসাধারণ তরুণ প্রতিভা। এই তরুণ ক্রিকেটার যদি অন্য কোনও দলে খেলত তবে খানিকটা ভাবনার ছিল। কিন্তু এই দলের নেতা মহেন্দ্র সিং ধোনি। সেজন্যই চিন্তা কম। ধোনির মতো একজন ক্রিকেটার উইকেটের পিছনে থাকা মানেই যে কোনও তরুণ ক্রিকেটারের পক্ষে যা আত্বিশ্বাস বাড়ানোর কাজ করবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি চলার সময়ই পায়ের পেশীতে চোট পান দীপক চাহার। এরপরই শ্রীলঙ্কা সরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই শুরু হয়েছিল তাঁর রিহ্যাব। যদিও শেষপর্যন্ত তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। শোনাযাচ্ছে এবারের আইপিএলে বেশীরভাগ সময়টা নাকি খেলতে পারবেন না তিনি। আর সেই জায়গাতেই রাজবর্ধন হাঙ্গারগেকরকে খেলানোর পরামর্শ দিয়েছেন ইরফান পাঠান।