আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের স্বস্তি, টেস্ট সিরিজ না খেলার পথেই এনগিডি,রাবাডা সহ বাকি তারকারা

South Africa Cricket Team
South Africa Cricket Team(Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

আইপিএল শুরু হওয়ার আগে খানিকটা স্বস্তি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে দিল্লি ক্যাপিটালস শিবিরে এখন অনেকটাই স্বস্তি। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলেই আইপিএলের উদ্দেশে ভারতে আসতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শোনাযাচ্ছে কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি সহ বাকি ত্র প্রোটিয়া তারকাদেরও এবারের আইপিএলের শুরু থেকেই পাওয়া যেতে চলেছে। যদিও এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার তরফে সরকারীভাবে কিথু জানানো হয়নি।

আগামী ২৬ মার্চ থেকে এবার শুরু হতে চলেছে মেগা আইপিএল। প্রতিবারের থেকে এবারের আইপিএল অনকেটাই আলাদা। আট দলের নয়, এবারের আইপিএল হতে চলেছে দশ দল নিয়ে। গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস এবার যুক্ত হয়েছে আইপিএলের সঙ্গে। যা ঘিরে এখব থখেই উত্তেজনার পারদ তুঙ্গে। হাতে মাত্র আর ১০ দিন রয়েছে। এরপরই আইপিএলের বাইশগজে বল গড়াবে। এমন পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের  নিয়ে হাত্ই চিন্তার মেঘ ঘনিয়েছিল আইপিএলের আকাশে।

বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট সাউথ আফ্রিকা একদিনের দল ঘোষণার পর থেকেই অস্বস্তি বেড়েছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। কারণ প্রতিবারের মতো এবারও আইপিএলের সবকটি দলেই রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রাধান্য। সবচেয়ে বেশী চিন্তা বেড়েছিল দিল্লি ক্যাপিটালসের। হবে নাই বা কেন, তাদের দলেই তো রয়েছেন লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্তজেদের মতো ক্রিকেটাররা। তাদের ওপর ভর করেই এবারের আইপিএলের জয়ের ছক কষতে শুরু করেছে দিল্লি ক্যাপিটালসের থিঙ্ক ট্যাঙ্ক।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলেই আইপিএলে আসতে চলেছেন প্রোটিয়া তারকারা

কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই প্রতিটি ক্রিকেটারকে রেখে দল ঘোষণা চিন্তা বাড়িয়ে দিয়েছিল সকলের। আগামী ১৮ মার্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। যা শেষ হবে ২৩ মার্চ। এরপরই আবার ৩১ মার্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হবে টেস্ট সিরিজ। যে সিরিজ শেষ হবে ১২ এপ্রিল। আর সেখানেও যদি এই ক্রিকেটাররা থাকেন, তবে আইপিএলের প্রথম সপ্তাহে তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেইসঙ্গে অন্তত ৪টি ম্যাচে তাদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

এমন পরিস্থিতিতে বোর্ডের সরণাপন্ন হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না ফ্র্যাঞ্চাইজি কর্তারা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই বিষয় নিয়ে বোর্ডের তরফেও কথাবার্তা হয়েছে। শোনাযাচ্ছে আসন্ন টেস্ট সিরিজে নাকি বাংলাদেশের বিরুদ্ধে এনগিডি, রাবাডা সহ আইপিএলে থাকা বাকি প্রোটিয়া ক্রিকেটাররাও খেলবেন না । আইপিএলের জন্য নাকি ছাড়া হতে পারে তাদের।

এই খবর এখন খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকেে। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা সহ এবারের আইপিএলে রয়েছেন মার্কো জ্যানসেন, রাসি ফান ডার ডুসেন, ডেভিড মিলারদের মতো তারকারা। এখন তারা কত তাড়াতাড়ি আইপিএলের মঞ্চে পা রাখেন, তারই প্রতীক্ষায় সকলে।

close whatsapp