ভারতীয় টেস্ট দলে খেলার স্বপ্ন দেখতেন শ্রেয়স আইয়ার, তাঁর প্রশংসায় রোহিত শর্মাও

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter/BCCI)

বরাবরই তাঁর স্বপ্ন ছিল একজন টেস্ট ক্রিকেটার হওয়ার, ধীরে ধীরে সেই স্বপ্নই পূরণ করার পথে এগিয়ে চলেছেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের নায়ক শ্রেয়স আইয়ার। দুই ইনিংসে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের জেরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন দিনে ম্যাচ জিতে নিয়েছে ভারত। নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশিয়শ্রেয়স আইয়ার। এন ভারতীয় দলের জার্সিতে এই পারফরম্যান্সের ধারা অব্যহত রাখাই তাঁর প্রধান লক্ষ্য। ম্যাচের সেরা হওয়ার পর সেই লক্ষ্যেই মনোবল হয়ত আরও দৃঢ় হল শ্রেয়সের।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল শ্রেয়স আইয়ারের।  অভিষেক মঞ্চেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এরপর অবশ্য দলে থাকলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি তাঁ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পেয়েই ফের নিজেকে প্রমান করেছেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাটিং পেয়েছিল ভারত। কিন্তু টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। আর সেই জায়গা থেকেই দলের পরিস্থিতি সামাল দেন শ্রেয়স আইয়ার।

মাঠে নামা থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। একইসঙ্গে যথেষ্ট সাবধানীও ছিলেন তিনি। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল শ্রেয়স আইয়ারের। কিন্তু তা নিয়ে এতটুকু আফসোস নেই তাঁর। বরং দলের প্রয়োজনে এমন পারফরম্যান্স করতে পারাটাই স্বস্তি দিচ্ছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।

দুই ইনিংসেই কঠিন সময়ে অর্ধশতরান করে ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার

ম্যাচ শেষে শ্রেয়স জানিয়েছেন, “আমাদের একটা লক্ষ্য স্থির করে দেওয়া হয়েছিল। মাঠে নামার পর থেকেই আমার প্ল্যান ছিল যত বেশী সম্ভব বল  খেলা। বরাবরই আমি এখন টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এমন তারকাদের পাশে খেলার সুযোগও পেয়েছি”।

বেঙ্গালুরুর দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংসে শ্রেয়স আইয়ারের ৯৮ বলে ৯২ রানের দুর্ধর্ষ ইনিংসটাই ভারতকে প্রথম ইনিংসে একটা ভাল জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছিল।  আর অবশ্যই এরপর জসপ্রীত বুমরার সেই দুর্ধর্ষ বোলিং স্পেল। শ্রেয়সের ৯৮ বলে ৯২ রানের ইনিংসটি সাজানে রয়েছে ১০টি চার এবং ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। শুধু প্রথম ইনিংসে নয়, দ্বিতীয় ইনিংসেও সেই শ্রেয়স আইয়ারের ব্যাটিংই ভরসা জুগিয়েছিল ভারতকে। তাঁর হাত ধরেই ৪৪৬ রানের বিরাট লিডে পৌঁছেছিল টিম ইন্ডিয়া।

ম্যাচ শেষে দু ইনিংসেই নিজের সাফল্য প্রসঙ্গে শ্রেয়স জানান, “সাধারণত টেস্টে এমনভাবে আমি খেলি না। কিন্তু এই ম্যাচে পরিস্থিতি বুঝে শুরু থেকেই আক্রমণাত্মক খেলার কৌশল ছিল আমার। যখন একেবারের শেষের দিকে চলসে এসেছিল, তখন আরও একটু আক্রমণাত্মক ম্যাচই খেলেছি। প্রতিপক্ষ বোলারদের থেকে সবসময় একধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম আমি”।

শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স খুশি অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচ শেষে সেই কথা শোনা গিয়েছে রোহিত শর্মার মুখেও। টি টোয়েন্টির পর টেস্টেও নিজের ধারাবাহিকতা দেখিয়েছেন শ্রেয়স আইয়ার। এখন শুধুই এই ধারাবাহিকতা বজায় রেখে শ্রেয়স আইয়ারের সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যপারে আশাবাদী রোহিত।

close whatsapp