নাইট স্কোয়াড নিয়ে উচ্ছ্বসিত ব্রেন্ডন ম্যাকালাম, সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ করার লক্ষ্যে তিনি
আপডেট করা - Mar 14, 2022 7:48 pm

কলকাতা নাইট রাইডার্স শিবিরে পা রাখার পর থেকেই উচ্ছ্বসিত কোচ ব্রেন্ডন ম্যাকালাম। গতবার ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা হয়নি। এবার সেই অধরা স্বপ্নটাই পূরণ করতে চান তিনি। সেই লক্ষ্য নিয়ে সোমবার মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিলেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সমর্থকদের গতবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ উপহার দিতে পারেননি। এবার সেটাই নাইট ভক্তদের দিতে চান কলকাতার এই তারকা কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
নাইট রাইডার্সের হয়ে প্রথম মরসুমেই আইপিএলের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। একসময় নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব নিতেও দেখা গিয়েছে তাঁকে। এবার সেই ব্রেন্ডন ম্যাকালামই নাইট রাইডার্সের কোচ। ২০১৪ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েচিল কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এরপর থেকে আর সেই চ্যাম্পি.য়ন হওয়ার স্বাদ পায়নি তারা।মেগা নিলামের পর এবার নতুনভাবে হচ্ছে আইপিএল। সেখানেই নাইট শিবিরকে উচ্ছ্বসিত কোচ ম্যাকালাম।
ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যাম্স দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। এবারের মেগা নিলামে তাঁকে বিরাট অঙ্কে ঘরে তুলেছে নাইট রাইডার্স শিবির। শুধু তাই নয় ইয়ন মর্গ্যান পরবর্তী অধিনায়কও তাঁকেই বেছে নিয়েছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তিনি ছাড়াও এবারের নাইট রাইডার্স শিবিরে রয়েছেন প্যাট কামিন্স, টিম সাউদি, হেলসের পরিবর্তে এসেছেন অ্যারণ ফিঞ্চ এবং স্যাম বিলিংসের মতো তারকারা রয়েছেন। সেই দল দেখে স্বভাবতই উচ্ছ্বসিত ম্যাকালাম। তাদের সঙ্গে এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় তিনি।
সোমবারই মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিলেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম
নাইট রাইডার্সের সোশ্যাল সাইটে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাকালাম বলেন, “আবারও সেই পুরনো জায়গায় ফিরে আমি খুশি। কয়েকদিনের মধ্যেই দলের সমস্ত ক্রিকেটাররা শিবিরে যোগ দেবেন। কয়েকজন অবশ্য ইতিমধ্যেই এখানে এসে গিয়েছেন। আর কয়েকজন গোটা বিশ্বে এখনও খেলছেন। যাদের মধ্যে আমাদের দলের অধিনায়কও রয়েছেন। শ্রেয়সের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ।
এছা্ড়াও ব্রেন্ডন ম্যাকালাম আরও বলেছেন, আমাদের প্রতিট ক্রিকেটারই যথেষ্ট দক্ষ। বেশীরভাগ ক্রিকেটারদেরই আমরা মাঠে পারফরম্যান্স করতে দেখেছি। কয়েকজনকে এবার মাঠে দেখা বাকি রয়েছে। এই শিবিরে যাদেরকে পেয়েছি, সেই সমস্ত ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।
নতুন স্কোয়াড নিয়ে যেমন উচ্ছ্বসিত, তেমনই সমর্থকদের প্রত্যাশাও পূরণ করতে চান ম্যাকালাম
প্রায় দু বছর পর ফের ভারতের মাটিতে আইপিএল ফিরেছে। ভারতের ক্রিকেট সমর্থকদের এই খবর যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই আইপিএলের ক্রিকেটার থেকে কোচদেরও যথেষ্ট খুশি করছে। কিন্তু একইসঙ্গে ক্রিকেটারদের ওপর চাপ যে একটু হলেও বাড়বে তা মানতে দ্বিধা নেই ম্যাকালামের। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামলে ক্রিকেটার থেকে ম্যানেজমেন্ট সকলেরই চাপ বাড়বে বলে মনে করেন তিনি।
ম্যাকালাম বলেন, এবার সম্পূর্ণ নতুন দলই আমরা গড়েছি, সেইসঙ্গে আইপিএলও ফের ভারতের মাটিতে ফিরেছে। এরফলে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফদের ওপর চাপ যে খানিকটা হলেও বাড়বে তা বলাই বাহুল্য।সেই মতোই আমাদের চলতে হবে। আশা করি আমরা সমর্থকদের স্বস্তি দিতে পারব এবং সকলের স্বপ্নও পূরণ করতে পারব।
হাতে রয়েছে আর মাত্র ১২ দিন। আগামী ২৬ মার্চই আইপিএলের উদ্বাধনী ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। গতবার ধোনির দলের কাছে হেরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়েছিল, এবার সেই ধোনিদের হারিয়েই আইপিএলে নাইটরা যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই দেখার।