তাঁর ধারণার সম্পূর্ণ বিপরীত ছিল ধোনির অধিনায়কত্ব, প্রকাশ করলেন ডু প্লেসি
সিএসকেতে ধোনির সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ডু প্লেসি
আপডেট করা - Mar 13, 2022 3:29 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি) একটি নতুন যুগের সূচনা করবে কারণ বতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন ফাফ ডু প্লেসি। ২০১৩ মরসুম থেকে দলের নেতৃত্ব দেওয়ার পরে, বিরাট কোহলি গত মরসুমের সমাপ্তির পরে ভূমিকা থেকে সরে দাঁড়ান। ব্যাটন এখন ডু প্লেসির কাছে এবং প্রোটিয়া তারকার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি।
সর্বোপরি, তিনি দক্ষিণ আফ্রিকার সমস্ত ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে একটি সফল সময় উপভোগ করেছিলেন এবং আইপিএলে সফল হওয়ার রসদ তাঁর জানা আছে। উল্লেখ্য, ৩৭ বছর বয়সী ব্যাটার চেন্নাই সুপার কিংসের সাথে দীর্ঘ সময় জড়িয়ে ছিলেন। ২০১২ সালে তাঁর আইপিএল অভিষেক, ডানহাতি ব্যাটার নয়টি মরসুমে সিএসকের হয়ে খেলেছেন এবং প্রচুর রান করেছেন। এখন আরসিবির অধিনায়ক হিসেবে ডু প্লেসিকে তাঁর প্রাক্তন দল এবং তাঁর এতোদিনের অধিনায়ক ধোনির বিরুদ্ধে নামতে হবে।
এদিকে, ডু প্লেসি সিএসকের সাথে তার কার্যকালের সময় ধোনির অধীনে খেলে একটি দুর্দান্ত সম্পর্ক স্থাপন করেছিলেন। আরসিবির সাথে একটি আলাপচারিতায় ডু প্লেসি সিএসকেতে তাঁর প্রথম দিনগুলি স্মরণ করেছেন এবং প্রকাশ করেছেন যে ধোনির নেতৃত্বের শৈলী তাঁকে অবাক করে দিয়েছিল।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি বা এমএস ধোনির মতো হতে চান না ডু প্লেসি
“মজার বিষয় হল, আমি যখন চেন্নাইতে শুরু করেছিলাম, তখন আমার ধারণা ছিল অধিনায়কত্ব কেমন হয়। এবং এমএস ছিল আমার ধারণার সম্পূর্ণ বিপরীতে থাকা একজন! কারণ আমার সংস্কৃতি দক্ষিণ আফ্রিকান ছিল, তাই না? তাই আমি এই পরিবেশে এসেছি এবং আমার মত ছিল, ‘এই লোকটি আমার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা!'” ডু প্লেসি উল্লেখ করেছেন।
এদিকে, তারকা ব্যাটার আরও জানিয়েছেন যে তিনি এমএস ধোনি বা বিরাট কোহলি হওয়ার চেষ্টা করার পরিবর্তে তাঁর নিজস্ব ঢংয়ে নেতৃত্ব দেবেন। “এটি আমাকে যা শিখিয়েছিল তা হল বিভিন্ন শৈলী ছিল, তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনার নিজের শৈলী থাকা প্রয়োজন। কারণ এটি এমন জিনিস যা সর্বদা চাপের মধ্য থেকে তৈরী হয়,” বলেছেন নতুন আরসিবি অধিনায়ক।
“সুতরাং, আমি বিরাট কোহলি হওয়ার চেষ্টা করতে পারি না কারণ আমি বিরাট কোহলি নই। আমি এমএস ধোনি হওয়ার চেষ্টা করতে পারি না। কিন্তু এমন কিছু জিনিস আছে যা আমি শিখেছি যা আমাকে আমার নেতৃত্বের শৈলী এবং পরিপক্ব হতে সাহায্য করেছে। তাই, আমি সেসবের জন্য কৃতজ্ঞ,” তিনি আরও যোগ করেছেন।