চিরাচরিত রঙ বজায় রেখে নতুন জার্সি প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স
২৭শে মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স
আপডেট করা - Mar 12, 2022 2:55 pm

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণের আগে তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল শনিবার (১২ই মার্চ) নতুন ডিজাইনটি জনসমক্ষে এনেছে এবং নেটিজেনরা জার্সিটি দেখে তাদের মতামত ভাগ করে নিতে বেশি সময় নেয়নি। পোশাকের প্রাথমিক রঙ হিসাবে কোবাল্ট ব্লু এবারেও রয়েছে এবং খুব বেশী পরিবর্তন নেই বাকি রঙের দিক থেকে।
কোবাল্ট ব্লু এবং নেভি ব্লু-এর সংমিশ্রণ থেকে জার্সির নীচের অর্ধেকে একটি কাঠামোগত নকশা রয়েছে। কালো রঙের কিছু প্রতীকও দেখতে পাওয়া যাচ্ছে। পাশের সোনালি স্ট্রাইপগুলি নীল রঙকে যেন আরও বেশী ফুটিয়ে তুলেছে। ফলস্বরূপ, এমআই-এর নতুন জার্সির নকশা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তাঁদের মতামত জানাতে থাকেন।
The ℂ𝕠𝕝𝕠𝕦𝕣𝕤, the 𝐁𝐚𝐝𝐠𝐞, the 𝗣𝗿𝗶𝗱𝗲 of मुंबई! 💙
Presenting to you….our 𝙟𝙚𝙧𝙨𝙚𝙮 for #TATAIPL 2022 🔥
Head over to MI shop & get now ➡️ https://t.co/llMdusc2dv#OneFamily #MumbaiIndians pic.twitter.com/KaQXK4Biwm
— Mumbai Indians (@mipaltan) March 12, 2022
২০২২ আইপিএলে মুম্বইয়ের স্টেডিয়ামগুলিতেই খেলার সুযোগ পাবে মুম্বই ইন্ডিয়ান্স
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি। তারা রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। উল্লেখ করার বিষয় হল, তারা গত মরসুমে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি এবং ২০২২ মরসুমে আগের বারের ব্যর্থতা ভুলে যাওয়ার চেষ্টা করবে। এদিকে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটিকে মরসুমের আগে দেখে কাগজে-কলমে খুব শক্তিশালী লাগছে না।
গত মাসে মেগা নিলামে এমআই-এর কৌশল অনেককেই অবাক করে দিয়েছিল কারণ দলটি অনেক নামী খেলোয়াড়কে কিনতে পারেনি। ঈশান কিষাণকে দলে ফিরিয়ে আনার জন্য তারা ১৫.২৫ কোটি টাকা খরচ করেছিল, এবং তারা জোফ্রা আর্চারকে ৮ কোটি টাকায় কিনেছিল। যদিও ফিটনেস সমস্যার মধ্যে তিনি এই মরসুমে খেলতে পারবেন না। তাই, আইপিএল ২০২২-এ কিঞ্চিত নড়বড়ে দল নিয়ে মুম্বই কেমন পারফর্ম করে তা দেখা আকর্ষণীয় হবে। এদিকে, টুর্নামেন্টটি ২৬শে মার্চ থেকে শুরু হবে এবং মুম্বই ইন্ডিয়ান্স ২৭শে মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।
আইপিএল ২০২২-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, ডেওয়াল্ড ব্রেভিস, বাসিল থামপি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, এন তিলক ভার্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আরচার, ড্যানিয়েল সামস, টাইমাল মিলস, টিম ডেভিড, রাইলি মেরেডিথ, মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, আনমোলপ্রীত সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, আরিয়ান জুয়াল এবং ফ্যাবিয়ান অ্যালেন।