আইপিএল ২০২২, ম্যাচ ১৩: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পরিসংখ্যান প্রিভিউ এবং আসন্ন মাইলফলক
রাজস্থানের হয়ে ২৫০০ রান করতে আর ২৪ রান দরকার স্যামসনের
আপডেট করা - Apr 4, 2022 10:47 pm

রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ২০২২-এর ১৩তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। রাজস্থান রয়্যালস তাদের দুটি ম্যাচেই জিতেছে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি জিতেছে এবং একটি হেরেছে। গত মরসুমে, রাজস্থান পাঁচটি জয় নিয়ে সপ্তম স্থানে ছিল, এবং বেঙ্গালুরু এলিমিনেটরে বিদায় নিয়েছিল। এই মরসুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলই তাদের প্রথম ম্যাচ খেলবে।
জস বাটলার আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে না খেললেও, এই মরসুমের প্রথম সেঞ্চুরি করে আইপিএল ২০২২-এ নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসনও ভাল স্পর্শে ব্যাটিং করছেন, এবং শিমরন হেটমায়ারের ফিনিশিং ক্ষমতা তাদের উভয় ম্যাচেই বড় রান তুলতে সাহায্য করেছে। ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, আর অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের বোলিং লাইন আপ কোহলিদের মাথা ব্যাথার কারণ হতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই আইপিএল মরসুম শুরু করেছে দুটি ভিন্ন ফলাফল দিয়ে। প্রথম ম্যাচে, তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০০-র বেশী স্কোর নিয়েও জিততে পারেনি, এবং কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এসেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছিল। প্রথম ম্যাচে তাদের টপ-অর্ডার ব্যাটার ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি ও দীনেশ কার্তিক রান পেয়েছিলেন, এবং দ্বিতীয় ম্যাচে ওয়ানিন্দু হাসরাঙ্গা, আকাশ দীপ, হর্ষল প্যাটেল এবং মহম্মদ সিরাজরা ছন্দে ছিলেন।
আইপিএল ২০২২-এর তেরোতম ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হল
হেড-টু-হেড: দুটি দল ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে আধিপত্য দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি ১২টি ম্যাচে জিতেছে, যেখানে রাজস্থানের সংগ্রহে ১০টি জয়। বিনা ফলাফলে ৩টি ম্যাচ শেষ হয়েছে।
২৪ – রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে ২৫০০ রান করতে সঞ্জু স্যামসনকে আরও ২৪ রান করতে হবে। আজিঙ্কা রাহানের পর ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০০ বা তার বেশি রান করা দ্বিতীয় খেলোয়াড় হবেন তিনি।
২ – এমএস ধোনির পরে, দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আইপিএলে ১৫০ ডিসমিসাল করতে দীনেশ কার্তিকের আরও দুটি ডিসমিসাল দরকার।
৩ – টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ ছক্কায় পৌঁছতে দীনেশ কার্তিককে আরও তিনটি ছক্কা মারতে হবে।
২ – আইপিএলে ১০০ ছক্কায় পৌঁছতে জস বাটলারের আরও দুটি ছক্কা দরকার।
৪ – আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৫০টি ডিসমিসাল করা প্রথম উইকেটকিপার হতে সঞ্জু স্যামসনকে আরও চারটি ডিসমিসাল করতে হবে।
৪ – বিনয় কুমারকে ছাড়িয়ে আরসিবি-র সবচেয়ে সফল পেসার হতে হর্ষল প্যাটেলের আরও চারটি উইকেট প্রয়োজন।
৪ – আইপিএলে ১৫০ উইকেট নেওয়া পঞ্চম খেলোয়াড় হতে আর অশ্বিনের আরও চার উইকেট প্রয়োজন।
১১৬.৭৩ – আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলির স্ট্রাইক রেট, যা অন্তত তিনবার ব্যাট করা কোন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর সর্বনিম্ন।
৬৮ – দেবদত্ত পাড়িক্কালকে (৯৩২) আইপিএলে ১০০০ রান পূর্ণ করতে ৬৯ রান করতে হবে।
১ – বিরাট কোহলির (৫৪৯) লিগে ৫৫০ চারে পৌঁছতে একটি চার প্রয়োজন।
১০ – সঞ্জু স্যামসনের (২৪০) আইপিএলে ২৫০ চারে পৌঁছতে দশটি চারের প্রয়োজন।
৮১ – টি-টোয়েন্টি ম্যাচে ৫০০০ রানের মাইলস্টোনে পৌঁছতে সঞ্জু স্যামসনের (৪৯১৯) ৮১ রান দরকার।
৩০ – বাটলারের (৭৪৭০) টি-টোয়েন্টি ম্যাচে ৭৫০০ রান পূর্ণ করতে ৩০ রান প্রয়োজন।
৩ – পাড়িক্কালকে (১৯৭) টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ চারে পৌঁছতে তিনটি চার মারতে হবে।