মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হর্ষল পটেল
আপডেট করা - May 9, 2023 5:29 pm

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ঘিরে এখনথেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। সেই ম্যাচের শেষ জয়ের হাসি কাদের মুখে ফুটবে তা তো সময়ই বলবে। কিন্তু রোহিত শর্মা বনাম বিরাট কোহলি লড়াই ঘিরে এখন থেকেই উন্মাদনা চোখে পড়ার মতো। সবকিঠু ঠাকঠাক চললে এই ম্য়াচেও হয়ত বল হাতে হর্ষল পটেলকে খেলাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এখনও প্রযন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের দক্ষতা দিয়ে পরিকল্পনা সফল করার ব্যপারে আত্মবিশ্বাসী হর্ষল পটেল।
শেষ ম্যাচে হর্ষল পটেল সেবাবে ননিজেরক পারফরম্যান্স দেখাতে পারেননি। এই মরসুমেরপ আইপিএলে বারবারি তাঁর ধারাবাহিকতার অবাব দেখা গিয়েছে। যদিও ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু হর্ষল পটেলের সাফল্যের ধারা যথেষ্ট ভাল। সেই কথা মাথায় রেখে তাঁকে খেলালে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছু নাও হতে পারে। এই ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল ্চযালেঞ্জার্স বেহ্গালুরু, দুই শিবিরের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিততে পারলেই তারা তিন নম্বরে উঠে আসতে পারেন।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ১০ টি উইকেট তুলতে পেরেছেন হর্ষল পটেল
সেখানে নিজের দক্ষতা দিয়ে সাফল্য পাওয়ার পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছেন হর্ষল পটেল। এবারের আইপিএলে যদিওবা ৯.৭৭ ইকনমি রেট রয়েছে তাঁর। কঠি পরিস্থিতিতে অতিরিক্ত রান দিতেও দেখা গিয়েছে এই তারকা ক্রিকেটারকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে অবশ্য বেশ আত্মহবিশ্বাসের সুরই শোনাযাচ্ছে হর্ষল পটেলের মুখে। শেষপর্যন্ত ওয়াংথেড়েতে তাঁর পারফর্মযান্সের ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে হর্ষল পটেল জানিয়েছেন, “দক্ষতা কাজে লাগিয়ে পরিকল্পনা যখন সফল হয়, সেই পরিস্থিতিতেই আত্মবি্শ্বাস বাড়তে থাকে। সেই কাজটাই তখন যত বেশীকরে হবে, ততই আত্মবিশ্বাস বাড়তে থাকবে। সেখানে আরও একটা জিনিস কাজ করে যেখানে বারবার বোঝা যায় যে তুমি করতে পারছ না। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এই মরসুমে বহুবার গিয়েছি আমি”।
শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষবার দেখা গিয়েছিল হর্ষল পটেলকে। সেই ম্যাচেও যে হর্ষল পটেল ভাল পারফরকম্যান্স েকরতে পােরেননি তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র তাই নয়,. গত দুই মরসুমের মতো এবার সেভাবে উইকেট তুলতেও ব্যর্থ হেয়েছিলেন হর্ষল পটেল। এখনও প্রযন্ত আইপিএলে আটটি ম্যাচ খেলেছেন এই তারকা পেসার। সেখানেই মাত্র ১০টি উইকেট তুলতে পেরেছেন তিনি। সেইসঙ্গে এবার তাঁর ইকনমি রেট রয়েছে ৯.৯৪। আর সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও যে খুব একটা বেশী স্বস্তিতে নেই তা বলাই বাহুল্য।