বেঙ্গালুরুতে ভারত বনাম শ্রীলঙ্কা দিন-রাতের টেস্টে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

India vs Sri Lanka
India vs Sri Lanka. (Photo Source: Twitter)

বেঙ্গালুরুতে অর্ধেক নয়, একশো শতাংশ দর্শক নিয়েই ম্যাচ করার সিদ্ধান্ত কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের। আগামী ১২ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-কাতের টেস্টে নামছে ভারত। সেখানেই দর্শকভর্তি গ্যালারীর সামনে ম্যাচে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। শনিবার ভারতের মাটিতে তৃতীয় দিন-রাতের টেস্টে নামবে ভারত। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে প্রথমে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ হওয়ার কথা শোনাযাচ্ছিল। অবশেষে একশো শতাংশ দর্শক নিয়েই ম্যাচট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই খুশি ক্রিকেট ভক্তরা।

করোনা পরবর্তী পর্যায়ে এই প্রথমবার ভারতের মাটিতে একশো শতাংশ দর্শক নিয়ে কোনও ম্যাচ হতে চলেছে। আর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির আবহ ভারতীয় ক্রিকেট মহলে। এই বছরের শুরু থেকেই এবার ফের করোনার প্রভাব বাড়তে শুরু করেছিল। আর তাতেই ভারতীয় ক্রিকেটমহলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছিল ক্রিকেট কর্তাদের কপালে।

বছরের শুরুতেই ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দেখা মেলার পর থেকেই ফের চিন্তা বাড়তে শুরু করেছিল। একসময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হওয়া নিয়েই দেখা দিয়েছিল সংশয়। যদিও শেষপর্যন্ত ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে পেরেছিল বোর্ড। কিন্তু দর্শকহূন স্টেডিয়ামেই সেই ম্য়াচ হয়েছিল। একদিনের সিরিজে আহমেদাবাদে একজনও দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বেঙ্গালুরুতে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের

এরপরই ছিল টি টোয়োন্টি সিরিজ। সেই ম্যাচে প্রথণ কলকাতায় দর্শক প্রবেশের কথা শোনা গেলেও, তারপর দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বোর্ড। শুধুমাত্র সিএবির সদস্যরাই মাঠে প্রবেশ করতে পেরেছিলেন। এরপরই ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়োন্টি ও টেস্ট সিরিজ। সেখানেই প্রথমে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মোহলীতে দর্শক প্রবেশের অনুমতি না দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কি্তু সেই ম্যাচ ছিল বিরাট কোহলির শততম টেস্ট। শেষপর্যন্ত ৫০ শতাংশ সমর্থক নিয়ে সেই ম্যাচ করার  সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। শনিবার বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারতীয় দল। সেখানে আর পঞ্চাশ শতাংশ নয়। একেবারে একশো শতাংশ সমর্থক নিয়েই ম্যাচ করানোর সিদ্ধান্ত।

কেএসসিএ-র তরপে জানানো হয়েছে, সমর্থকদের তরফে থেকে ভাল সাড়া পেয়ে এবং করোনার জন্য কঠোর বিধি-নিষেধ না থাকার জন্য পুরো স্টেডিয়ামের জন্য দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।

ইতিমদ্যেই টিকিটের দামও ধার্য হয়ে গিয়েছে। এখন শুধুই ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে দর্শকাসনে সমর্থক প্রবেশের অপেক্ষা।

close whatsapp