রয়্যালদের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি, দিলেন বিশেষ বার্তাও
আপডেট করা - Mar 10, 2022 8:12 pm

আগামী শনিবার আইপিএলের নতুন মরসুমের জন্য অধিনায়ক ঘোষণা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধুমাত্র নতুন নেতাই ন.য়, আরও একগুচ্ছ ঘোষণা সেদিন করতে চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তার আগেই বিরাট কোহলির বিরাট ইঙ্গিত। সোশ্যাল সাইটে বিরাটের সেই বার্তা দেখার পর থেকেই জল্পনা তুঙ্গে। মাঠে নামার জন্য তিনি যেমন মুখিয়ে রয়েছেন। তেমনই আরসিবির বেশ কিছু ঘোষণা নিয়েও ইঙ্গিত দিলেন তিনি।আগামী ১২ মার্চের অপেক্ষায় সকলে।
গতবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষমা করেছিলেন বিরাট কোহলি। সেবারের আইপিএলে ভাল পারফরম্যান্সও দেখাতে পারেনি বেঙ্গালুরু শিবির। কিন্তু জল্পনাটাও সেই তেকেই শুরু হয়েছিল। বিরাট পরবর্তী রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক কে হবেন। আর সেজন্য এবারের মেগা নিলাম থেকে ফাফ ডুপ্লেসিকেও তুলে নিয়েছে তারা।
যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখনও কম জল্পনা হচ্ছে না। আইপিএলের বাকি ৯টি দল তাদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স এখনও পর্যন্ত কোনও নাম জানায়নি। শোনাযাচ্ছে ফাফ ডুপ্লেসিকে নাকি তারা অধিায়ক হিসাবে ঘোষণা করতে পারে। যদিও এখন পর্যন্ত অধিনায়কের নাম সরকারীভাবে ঘোষণা করেনি আরসিবি।
১২ মার্চের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে বিরাট বার্টা বিরাট কোহলির
আবার একইসঙ্গে বিরাটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত এখনও পর্যন্ত গ্রহন করেনি তারা। শোনাযাচ্ছে বিরাট কোহলি অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেও, আরসিবি নাকি এখনও পর্যন্ত তা গ্রহন করেনি। এই তথ্য সামনে আসতেই জল্পনা কিন্তু আরও জোরালো হয়েছে। তবে কী বিরাট কোহলিও ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারেন। কোনও সম্ভাবনাই এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশেষ করে বৃহস্পতিবার বিরাট কোহলিকে দিয়ে এক বিশেষ বার্তা ঘোষণা করার পর এমনটা মনে হওয়াই স্বাভাবিক। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি জানিয়েছেন, “আবারও আগের এনার্জি ফিরে এসেছে। আমি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। এছাড়াও সামনেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একগুচ্ছ ঘোষণা”।
বিরাট কোহলিকে হঠাত্ কেন এমন ঘোষণা করানো হল তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা। আগামী শনিবার সাংবাদিক সম্মেলন করে বেশকিছু ঘোষণা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে তাদের নতুন অধিনায়কের নামও জানা যাবে। ফের বিরাট কোহলি ফিরছেন না তো সেই পদে।