বিশেষভাবে-সক্ষম ভক্তকে জার্সি উপহার কোহলির

ম্যাচের পর টিম বাসে ওঠার আগে ভক্ত ধরমবীর পালকে উপহারটি দেন কোহলি

Virat Kohli with fan
Virat Kohli with fan (Photo Source: Twitter)

বিরাট কোহলির ১০০তম টেস্টটি হয়তো ভারতীয় দলের জন্য এর চেয়ে ভালো হতে পারত না কারণ মোহালিতে উদ্বোধনী টেস্টে ভারত শ্রীলঙ্কাকে ইনিংস এবং ২২২ রানে পরাজিত করেছে। চার নম্বরে ব্যাট করতে এসে, কোহলি কিছু চোখধাঁধানো শট খেলেন এবং তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি বড় স্কোর করতে প্রস্তুত। তখনই, তিনি ৪৫ রানের মাথায় লাসিথ এম্বুলদেনিয়ার শিকার হন। যদিও, স্বাগতিকদের ম্যাচটি ব্যাপকভাবে জেতা আটকায়নি এবং কোহলিো স্বভাবতই খুশি হয়েছেন।

প্রশংসিত হচ্ছেন কোহলি

এদিকে, প্রতিযোগিতার সমাপ্তির পরে, কোহলি তাঁর একটি জার্সি তাঁর একজন ভক্ত ধর্মবীর পালকে উপহার দেন, যিনি ভারতীয় দলের অনানুষ্ঠানিক দ্বাদশ ব্যক্তি হিসাবেও পরিচিত। বিশেষভাবে-সক্ষম অনুরাগী ভারত জুড়ে বেশিরভাগ ম্যাচের জন্য জাতীয় দলের সাথে ভ্রমণ করেন, এমনকি মাঝে মাঝে বিদেশ সফরেও তাঁকে দেখা যায় জাতীয় দলকে সমর্থন করতে। ম্যাচ শেষ হওয়ার পরে কোহলি টিম বাসে ওঠার আগে, ধর্মবীরকে তাঁর জার্সি উপহার দেন।

অনুরাগীরা তাঁর এই আচরণটি দেখার সাথে সাথে ৩৩ বছর বয়সী ব্যাটারের প্রশংসা চলতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। ম্যাচ প্রসঙ্গে, রবীন্দ্র জাডেজা তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্স দিয়ে একাই শ্রীলঙ্কাকে কুপোকাত করেছেন। সাত নম্বরে ব্যাট করতে এসে, বাঁ-হাতি ব্যাটার অনবদ্য ব্যাটিং প্রদর্শন করে ১৭৫ রানে অপরাজিত থাকেন। যদিও সেখানে তাঁর কীর্তি থেমে থাকেনি। বোলিংয়ের সময় বাঁহাতি স্পিনার মোট নয় উইকেট নেন। 

উল্লেখ করা বাহুল্য, এই অলরাউন্ডার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এবং তিনি ক্রিকেটমহলের থেকে প্রশংসিত হন। মোহালির টেস্ট ম্যাচটি টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার প্রথম ম্যাচ ছিল এবং বড় জয়ের মাধ্যমে দারুণভাবে তাঁর দায়িত্ব পালন শুরু করেছেন।

“এটি আমাদের দৃষ্টিকোণ থেকে একটি দুর্দান্ত ম্যাচ ছিল। আমরা যেমন চাই, তেমনই ম্যাচটি ছিল। সত্যি কথা বলতে আমি ভাবিনি এটা এমন একটা টেস্ট ম্যাচ হতে যাচ্ছে যেটা তিন দিনে শেষ হয়ে যাবে। এটি একটি ভালো ব্যাটিং পিচ ছিল, কিছু টার্ন ছিল এবং সিমারদের জন্যও কিছু সহায়তা ছিল,” ম্যাচের পরে রোহিত বলেছিলেন।

“ছেলেদের অনেক কৃতিত্ব, তারা একসাথে খুব ভালো বোলিং করেছে, চাপ বজায় রেখেছে এবং শ্রীলঙ্কার ব্যাটারদের সহজে রান করতে দেয়নি,” তিনি যোগ করেছেন। এদিকে, দ্বিতীয় এবং শেষ টেস্ট ১২ই মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে। ম্যাচটি দিন-রাতের হতে চলেছে।

close whatsapp