রবীন্দ্র জাদেজার ইঙ্গিতেই ইনিংস ঘোষণা, ম্যাচ শেষে নিজই সেকথা জানালোন জাড্ডু

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

রবীন্দ্র জাদেজার ইঙ্গিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস ঘোষণা রোহিত শর্মার। লযে ইনিংস ঘোষমা নিয়ে সোশ্যাল সাইটে নেটিজেনরা হঠাত্ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিল। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিল যে কেন রবীন্দ্র জাদেজাকে দ্বিশতরান করার সুযোগটা দেওয়া হল না। ম্যাচ শেষে স্যার জাদেজা সেই উত্তর নিজেই দিলেন। মাঠ থেকেই রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে নিজেই সেই ইঙ্গিত দিয়েছিলেন জাদেজা। নিজের ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জয়ই যে তাঁর কাছে প্রধান এ হয়ত তারই প্রমান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় দিন রানের পাহাড়ে পৌঁছেছে ভারত। আর তার সৌজন্যে যে রবীন্দ্র জাদেজা তা হয়ত বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে মোহালীর বাইশগজে একাই শাসন চালিয়ে গিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্সে এদিন মুগ্ধ হয়েছেন সকলে। ২২৮ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে এদিন মাঠ ছেড়েন রবীন্দ্র জাদেজা। তাঁর হাত ধরে ভারত করেছে ৮ উইকেটে ৫৭৪ রান।

তবে সকলের একটাই আফসোস। রবীন্দ্র জাদেজার সামনে সুযোগ থাকলেও রোহিতের ইনিংস ঘোষণা করার জন্য সেই সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে জাড্ডুরষ। সোশ্যাল সাইটে যা নিয়ে সমালোচনাও হয়েছে অল্প বিস্তর। কিছু  কিছু প্রাক্তনদের মুখেও জাদেজার দ্বিশতরানের সুযোগ না পাওয়া নিয়ে আফসোসের সুর শোনা গিয়েছিল। কিন্তু জাদেজা নিজে কী আফসোস করছেন। একেবারেই নয়। বরং সেই সিদ্ধান্ত যে তাঁর ইঙ্গিতে নেওয়া, সেটাই পরিষ্কার করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা।

রবীন্দ্র জাদেজার ইঙ্গিতেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত, ম্যাচ শেষে জাদেজা নিজেই জানান সেই কথা

ব্যাটিংয়ের সময়ই মোহালীর পিচও ভালভাবে পর্যবেক্ষণ করেছিলেন তিনি। আর তখনই বুঝতে পেরেছিলেন শ্রীলঙ্কার ব্যাটারদের কেমনভাবে বিপদে ফেলে যায়। তাই ঝুঁকি না নিয়ে নিজেই ইনিংস ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন মাঠ থেকে। ম্যাচ শেষে জাদেজা এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমিই তাদের বলেছিলাম যে পিচে কেমনভাবে বল টার্ন করছে এবং বাউন্সার ডেলিভারিও ঠিকঠাক হচ্ছে না। সঙ্গে সঙ্গেই বার্তা পাঠাই যে এই পিচ থেকে বহু সুযোগ পাব এবং আমিই পরামর্শ দিয়েছিলাম যে তাদের ব্যাটিং ছেড়ে দিয়ে চাপ তৈরি করা যায় এখনই”।

এরপরই রোহিত শর্মা আর সিদ্ধান্ত নিতে দেরী করেননি। টিভির পর্দায় বারবার দেখা যাচ্ছিল রোহিত শর্মা এবং রোহুল দ্রাবিড় দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছেন। এরপরই কুলদীপ যাদবকে মাঠে পাঠানো হয়। আর সেই সময়ই জাদেজার সঙ্গে কথা হয় তাঁর এবং জাড্ডুই এই পরামর্শ তাদের দিয়েছিলেন।  আর এই রহস্য ফাঁস হওয়ার পর সকলে খানিকটা হলেও হতবাক হয়েছেন।

আর বল হাতে ভারতীয় বোলারারা প্রথম দিনের শেষে সফলও হয়েছেন। পিচকে কাজে লাগিয়ে জাদেজা এবং অশ্বিনই এদিন বেশী উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ককে সাজঘরে পাঠিয়েছেন জাদেজা। অশ্বিন তাদের আরও দুই তারকা ক্রিকেটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছেন। দিনের শেষে চার উইকেট খুইয়ে চাপে শ্রীলঙ্কা। আর জাদেজার প্রশংসা এখন  সকলের মুখে।

close whatsapp