জাদেজার দাপটে রানের পাহাড়ে ভারত, মোহালীতে জয় পেতে কয়েকধাপ দূরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

বিরাট কোনও অঘটন না হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের থেকে মাত্র কয়েকধাপ দূরে দাঁড়িয়ে ভারত। আর তার নেপথ্য নায়ক  রবীন্দ্র জাদেজা ছাড়া হয়ত অন্য কেউই নয়। দ্বিতীয় দিন ব্য়াটিং এবং বোলিংয় দুই জায়গা থেকেই ভারতীয় দলের নায়ক তিনি। তাঁর হাত ধরেই প্রথম ইনিংসে রাহেন পাহাড়ে ভারত। এখন সুদুই টিম ইন্ডিয়া জয়ের অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক চললে ম্যাচ যদি সাড়ে তিনদিনে শেষ হয়ে যায় কবে হয়ত অবাক হওয়ার মতো কিচুই থাকবে না। প্রথম ইনিংসে ভারতের ৫৭৪ রানের জবাবে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১০৮।

প্রথম দিনের শেষেই বড় রানের কথাটা শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের মুখে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসেই জয়ের রাস্তাটা পাকা করে ফেলতে চাইছিল ভারতীয় দল। যে কাজটা প্রথম দিন ঋষভ পন্থ শুরু করে দিয়ে গিয়েছিলেন। নিখুথভাবে সেই কাজটাই দ্বিতীয় দিন শেষ করলেন স্যার জাড্ডু। তাঁর দুর্ধর্ষ ১৭৫ রানের ইনিংসে রানের পাহাড়ে পৌঁছয় ভারত।

জাদেজার হাত ধরে রানের পাহাড়ে ভারত, জয়ের থেকে কিছুটা দূরে টিম ইন্ডিয়া

গ্বিতীয় দিনের শুরু থেকেই রবিনচন্দ্রন অশ্বিনরকে নিয়ে লড়াইটা শুরু রবীন্দ্র জাদেজার। লক্ষ্য ছিল শ্রীলঙ্কার কাঁধে বড় রানের চাপ চাপিয়ে দেওয়া। ৩৫৭ রানে ৬ উইকেট থেকে এদিনের লড়াইটা শুরু হয়েছিল তাদের। শুরু থেকেই জাদেজা ছিলেন বিধ্বংসী মেজাজে। অবশ্যই তাদের দুজনের পার্টনাপশিপটাই এদিন ম্যাচের মোর পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। অশ্বিনের সঙ্গে ১৩০ রানের পার্টনারশিপ গড়েন তিনি।

তবে অশ্বিন সেঞ্চুরী পাননি এদিন। ৬১ রানেই থামতে হয় তাঁকে। কিন্তু রবীন্দ্র জাদেজাকে থামানোর মতো শক্তি এদিন চিল না শ্রীলহ্কান বোলারদের মধ্যে। স্পিন থেকে পেস সব আক্রমণই শেষ করে দিয়েছিল তিনি। অশ্বিন যখন ফেরেন সেই সময় ভারতের রান ৭ উইকেটে ৪৬২। সেখান থেকে জয়ন্ত যাদবকে নিয়ে রান এগোনর লড়াইটা চালিয়ে গিয়েচিলেন জাদেজা। ততক্ষণে অবশ্য কেরিয়ারেরে দ্বিতীয় টেস্ট শতরানটা হয়ে গিয়েছিল রবীন্দ্র জাদেজার। জয়ন্ত যাদব অবশ্য জাদেজাকে হবেসীক্ষণ সঙ্গ দিতে পারেননি। তিনি মাত্র ২ রানেই ফিরে গিয়েছেন এদিন।

এরপর মহম্মদ সামিকে নিয়েই জাদেজার নিজের লক্ষ্যের দিকে এগোনে শুরু। আর সেই পথেই একাধিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মালিকও হয়ে গিয়েছিন তিনি। এরপরই ভারতের রান যখন ৫৭৪ রানে পৌঁছয় সেই সময়ই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। তা নিয়ে অবশ্য অনেকের মনেই খানিকটা আফসোস রয়েছে। এদিন জাদেজার দ্বিশতরান পাওয়ার একটা বড় সুযোগ ছিল।  যদিও জাদেজা কিন্তু সেসব নিয়ে ভাবছেন না।

ব্যাটিংয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিংয়েও দুর্ধর্ষ ছন্দে ছিলেন ভারতীয় ক্রিকেটারা। শুরু থেকেই ছিল স্পিন আক্রমণ।  প্রথম উইকেটটাই তুল্ নেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে রবীন্দ্র জাদেজাও পিছিয়ে ছিলেন না। শ্রীলঙ্কা শিবিরের সবচয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার দিমুথ করুণারত্নেকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন জাদেজাই। আর সেই সঙ্গে লঙ্কা বাহিনীর ওপর চাপও বাড়িয়ে দেন তিনিই। ধনঞ্জয় ডিসিলভাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন আবার অশ্বিন। দ্বিতীয় দিন অশ্বিনের শিকার দুই উইকেট। এছাড়াও এদিন আরও একটি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের আগেই শ্রীলঙ্কার ব্যাটারদের তারা শেষ করে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp