হনুমা বিহারীর মধ্যে পুজারার মানসিকতাই খুঁজে পাচ্ছেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

হনুমা বিহারীর পারফরম্যান্স দেখে মুগ্ধ সুনীল গাভাসকর। চেতেশ্বর পুজারার ছাপই এই তরুণ ভারতীয় ক্রিকেটাররের মধ্যে খুঁজে পাচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় জলে চেতেশ্বর পুজারার জায়গায় সুযোদ পেয়েছিলেন হনুমা বিহারী। আর সেই জায়গায় নিজের দক্ষতাও প্রমান করেছেন। শতরান পাননি ঠিকই, কিন্তু দলের কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় খেলে দলের রাশ ধরে রেখেছিলেন তিনি। প্রথমবারই তিন নম্বর পজিশনে হনুমা বিহারীর এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন গাভাসকর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেতেশিবর পুজারা এবং অজিঙ্ক রাহানে চূড়ামন্ত ব্যর্থ হওয়ার পর থেকেই হনুমা বিহারীর নাম নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। বেশীরভাগ প্রাক্তন ক্রিকেটারই হনুমাকে খেলানোর পরামর্শ দিয়েছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধেও যে একটি ম্যাচে হনুমা বিহারী সুযোগ পেয়েছিলেন, সেখানেও নিজেকে প্রমান করেছিলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে নেই পুরাজা এবং রাহানে। সেই জায়গায় ভারতীয় দলে এসেছেন হনুমা ও শ্রেয়স আইয়ার। এতদিন ভারতীয় দলের লোয়ার অর্ডারে ব্যাটিং করতে দেখা যেত। শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁকে তিন নম্বর পজিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যান্জমেন্ট। সেখানে যথেষ্ট সফল হয়েছেন তিনি। চাপের মুহূর্তে তাঁর ঠান্ডা মাথায় খেলা এবং সেই পরিস্থিতিতে অর্ধশতরান দেখে আপ্লুত সুনীল গাভাসকর। তাঁরমধ্যে পুজারার ছাপই দেখতে পাচ্ছেন গাভাসকর।

হনুমা বিহারীর মধ্যে পুজারার মানসিকতাই খুঁজে পাচ্ছেন গাভাসকর

ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় গাভাসকর বলেন, “পুজারা যে স্বস্তিটা ভারতীয় দলের ড্রেসিংরুমে দিত, এদিন সেই মানসিকতাই দেখতে পেলাম হনুমা বিহারীর খেলায়। পুজারা মাঠে থাকলে, যেকেউ নিশ্চিন্তে থাকতেই পারত। এটুকু নিশ্চিত থাকাই যেত যে ক্রীজের একটা দিক একেবারে মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছে”।

তিনি আরও জানিয়েছেন, “হনুমা বিহারীর খেলা সত্যিই আমি আপ্লুত। যেভাবে ও ব্যাটিং করেছে, তা দেখার মতো। দক্ষিণ আফ্রিকাতেও নিজেকে প্রমান করেছিলেন তিনি, যেখানে পিচ আরও কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসে হনুমার সেই ব্যাটিং ভারতীয় দলের জন্য খুবই দরকারী ছিল”।

এবারের রঞ্জি ট্রফিতেও শুরু থেকেই দুরন্ত ছনিদে ছিলেন হনুমা বিহারী। সেখানে প্রথম ম্যাচেই শতরান পেয়েছিলেন তিনি। ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে নেমেই পেলেন অর্ধশতরান। ১২৮ বল খেলে  হনুমার ৫৮ রানের ইনিংসই এদিন ভারতের রানের ভিতটা মজবুত করে দিয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাদের ঘরের মাঠে ভারতের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন হনুমা বিহারী।

তবে বেশীরভাগ ক্ষেত্রেই লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামতে দেখা গিয়েছিল তাঁকে। এদিনই হনুমা বিহারীকে তিন নম্বরে তাঁকে ব্যাটিং করতে পাঠান দ্রাবিড়। দিনের শেষে সফল হনুমা বিহারী।

close whatsapp