ভারতে তিন ফর্ম্যাটে এক অধিনায়ক নীতির পক্ষেই দীনেশ কার্তিক, অধিনায়ক রোহিতের প্রশংসায় তিনি
আপডেট করা - Mar 3, 2022 9:59 pm

আলাদা ফর্ম্যাটের আলাদা অধিনায়ক নয়, ভারতের তিন ফর্ম্যাটের জন্য এক অধিনায়কের পক্ষেই সায় দিলেন দীনেশ কার্তিক। শুক্রবার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মার। তার আগেই বড় মন্তব্য ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে একেবারেই একমত হতে পারছেন না দীনেশ কার্তিক। বরং ভারতের মতো দলের তিন ফর্ম্যাটে একজন অধিনায়কই থাকা উচিত্ বলে মনে করেন তিনি।
টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পরই ভারতীয় ক্রিকেট দ্বি অধি্নায়কত্ব নীতি নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল। ভারতের লাল ও সাদা বলের ফর্ম্যাটে আলাদা অধিনায়কত্বের কথা শোনা গিয়েছিল অনেকের মুখে। এমনকী একটা সময় বোর্ডের নির্বাচক মহলেও এমন দুঞ্জন শোনা যাচ্ছিল। আর এরপরই ভারতীয় একদিনেক দলের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছিল বিরাট কোহলিকে।
সেই সময় যখন নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল, তখন বোর্ডের তরফেও এমন যুক্তি শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল নির্বাচকরা নাকি একই ফর্ম্যাটের জন্য আলাদা অধিনায়ক রাখতে চায়না। আর সেই কারণেরপ জন্যই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে একদিনের অধিনায়কত্ব থেকেও সরানো হয়েছিল। সেই দায়িত্ব উঠেচিল রোহিত শর্মার কাঁধে। যদিও টেস্ট দলের দায়িত্ব কিন্তু ছিল বিরাটের কাঁধেই।
ভারতের মতো দেশের জন্য তিন ফর্ম্যাটে এক অধিনায়ক নীতির পক্ষেই দীনেশ কার্তিক
এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর বিরাট কোহলি নিজেই সেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। সেই থেকে শুরু হয়েছিল নতুন জল্পনা। যদিও বোর্ড সেই দায়িত্বের জন্য রোহিত শর্মার ওপরই ভরসা রেখেছে। মাঝে কয়েকদিন ভারতীয় ক্রিকেটে দ্বি অধিনায়কত্ব নীতি দেখা গেলেও, শেষপর্যন্ত আবারও সেই তিন ফর্ম্যাটে এক অধিনায়ক নীতিতেই ফিরে এসেছে বোর্ড।
আর ভারতের মতো দেশের পক্ষে এটাই যে সবচেয়ে ভাল তা মানতে কোনও দ্বিধা নেই দীনেশ কার্তিকের। আইসিসিতে দেওয়া সাক্ষাতকারে দীনেশ কার্তিক জানিয়েছেন, “ভারতের মতো ক্রিকেট খেলিয়ে দেশে সবসময়ই এক অধিনায়ক নীতি দরকার। এটা দেশের পক্ষেই সবচেয়ে ভাল। তিন ফর্ম্যাটের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একজন অধিনায়কই সেরা। এম এস ধোনিও বলতেন ভারতের মতো দেশের জন্য দ্বিঅধিনায়কত্ব নীতি নয়”।
তিন ফর্ম্যাটের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে যোগ্য মনে করেন দীনেশ কার্তিক
তিনি আরও বলেন, “এই মুহূর্তে যাঁর হাতে অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে, তিনি একেবারে যোগ্য। রোহিত যে জিনিসই ছুঁয়েছে তা সোনা হয়ে গিয়েছে। যেকটা সিরিজ রোহিত শর্মা খেলেছেন অধিনায়ক হিসাবে, প্রতিটাতেই তিনি জয় পেয়েছেন। রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের আরেক উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক”।
বিরাট কোহলির পর এখন ভারতের তিন ফর্ম্যাটেরই অধিনায়ক রোহিত শর্মা। একদিন থেকে টি টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসাবে সাফল্য পেয়েছেন তিনি। এবার সামনে টেস্ট সিরিজ। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট নামতে চলেছেন হিটম্যান। সেই ফর্ম্যাটেও শুরুটা সাফল্যের সঙ্গে হয় কিনা সেটাই এখন দেখার।