বিরাটের শততম টেস্টে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরী দেখতে চান ভিভিএস লক্ষ্মণ
আপডেট করা - Mar 3, 2022 6:35 pm

সুনীল গাভাসকরের পর এবার ভিভিএস লক্ষ্মণ বিরাট কোহলির ব্যাট থেকে শতরান দেখতে চান। শুক্রবার মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত। সেই ম্যাচেই কেরিয়ারের শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি। গোটা দেশ তাকিয়ে রয়েছে সেদিকে। বিরাটের জন্য শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে সোশ্যাল সাইটে। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সচিন তেন্জুলকর, দীনির ভেঙ্গসরকার সকলেই বিরাট কোহলির শততম টেস্টের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাদ নেই লক্ষ্মণও।
সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর সময়ই শততম টেস্টে বিরাটের ব্যাট থেকে সে়ঞ্চুরী দেখতে চান প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এর আগে এই একই কথা শোনা গিয়েছিল সুনীল গাভাসকরের মুখ থেকেও। এবার সেই তালিকায় নাম তুললেন ভিভিএস লক্ষ্মণও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কেরিয়ারের শততম টেস্ট খেলার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু তা হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই পিঠের চোটের জন্য ছিটকে যান বিরাট কোহলি। আর সেইসঙ্গেই তাঁর শততম টেস্ট ম্যাচ খেলার অপেক্ষাটাও বাড়তে থাকে। ঘরের মাঠেই শততম টেস্ট খেলবেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল বেঙ্গালুরুতে খেলবেন। তবে সূচী পরিবর্তনের পর মোহালীতেই সেই ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। আর তা নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত সকলে।
বিরাটের শততম টেস্টে সেঞ্চুরীর প্রত্যাশা প্রাক্তন তারকা লক্ষ্মণের
বিরাট কোহলিতে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। খুব অল্প সময়ের জন্য হলেও বিরাটের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছিলেন ভিভিএস। তখন থেকেই বিরাটের খেলার দক্ষতায় মুগ্ধ ছিলেন তিনি। এবার বিরাট তো শততম টেস্টে নামতে চলেছেন। তর আদে উচ্ছ্বসিত লক্ষ্মণ। তিনি জানিয়েছেন, “এই শততম টেস্টের মঞ্চকে স্মরণীয় করে তোল তুমি। আমি আশা করি তুমি এই ম্যাচে শতরান পাবে। কেরিয়ারের শততম টেস্টে ভারতীয়রা সেঞ্চুরী পায়নি, আমি আশা করি বিরাট কোহলি হয়ত সেটা করতে পারবেন। এই ধারা যে বিরাট কোহলি এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই আমার একইসঙ্গে দেশের তরুণরাও অনুপ্রাণিত হবে তাঁর থেকে”।
লক্ষ্মণ আরও জানিয়েছেন, “২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি যখন টেস্ট অভিষেক করেছিল, তখন তাঁকে খুবই কাছ থেকে দেখেছিলাম। তোমার জেদ, শেখার মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আর এটাই তোমার ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই সফল হওয়ার প্রধান কারণ”।
মোহালীতে প্রথমে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও, বিরাট কোহলির জন্য পরে সেই সিদ্ধান্ত বদল করেছে বোর্ড। শুক্রবার প্রথমবার ভারতের ম্যাচে মাঠে উপস্থিত থাকতে চলেছেন সমর্থকরা। ৫০ শতাংশ সমর্থক নিয়ে হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচ। বিরাটের শততম টেস্ট দেখার জন্য এখন অধীর আগ্রহে সকলে।