প্রথম টেস্টের আগে নিজের পছন্দের ভারতীয় একাদশ বাছলেন আকাশ চোপড়া
তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশন খেলাতে চান তিনি
আপডেট করা - Mar 3, 2022 12:44 pm

৪ঠা মার্চ শুরু হতে চলা মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে নিজের পছন্দের ভারতের একাদশ নাম জানিয়েছেন আকাশ চোপড়া৷ গত দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বর্ষীয়ান ব্যাটার অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা উভয়েই তাদের খারাপ ফর্মের কারণে এবং কেএল রাহুল চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তাঁদের জায়গায় ভারতীয় স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ এসেছে।
চোপড়া মনে করেন যে প্রতিভাবান শুবমান গিলকে ভারতের ভবিষ্যৎ তিন নম্বর ব্যাটার হিসেবে দেখা হতে পারে, কিন্তু প্রথম টেস্টে তিনি সেই অবস্থানে ব্যাট করার সুযোগ নাও পেতে পারেন। উল্লিখিত ব্যাটিং পজিশনের জন্য তাঁর পছন্দ শ্রেয়াস আইয়ার এবং প্রাক্তন ক্রিকেটার হনুমা বিহারীকে পাঁচ নম্বরে দেখতে চেয়েছেন।
“শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারী – এটা স্পষ্ট যে, আপনি ছয় ব্যাটারের সাথে যাবেন যার মধ্যে একজন হবেন ঋষভ পান্ত। আমি শ্রেয়াসের সাথে ৩ নম্বরে যাব কিন্তু দল হনুমাকে ৩ নম্বরে খেলাতে পারে। আমি শ্রেয়াসকে ৩ নম্বরে খেলাতে চাই, হনুমা ৫ নম্বরে থাকবেন, তিনি সাধারণত যেখানে থাকেন,” চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
মায়াঙ্ক আগরওয়াল এবং রোহিত শর্মাকে ওপেনার হিসেবে রেখেছেন ৪৪ বছর বয়সী ব্যাটার। বিরাট কোহলি এবং ঋষভ পন্তকে যথাক্রমে চার এবং ছয় নম্বরে রেখে অন্য মিডল অর্ডার পূর্ণ করেছেন তিনি।
এখন শীতকাল এবং মোহালিতে পিচ ভাঙবে না, বলেছেন আকাশ চোপড়া
আকাশ চোপড়া মনে করেন রবীন্দ্র জাদেজা ভারতের স্পিন বিকল্প হিসাবে নিশ্চিতভাবে থাকবেন। যদি রবিচন্দ্রন অশ্বিন ফিট থাকেন তা হলে তিনিই খেলবেন, না হলে দ্বিতীয় স্পিনার হবেন জয়ন্ত যাদব, কারণ তিনিও অশ্বিনের মতোই অফ-স্পিনার। প্রাক্তন ভারতীয় ওপেনার বিশ্বাস করেন যে আবহাওয়া ঠান্ডা থাকায়, পিচে খুব বেশী ঘূর্ণন থাকবে বলে মনে করেন না। স্পিন বোলিং বিভাগে দুই স্পিনারই যথেষ্ট বলে মনে করেন তিনি।
পেস বিভাগে বোলিং বিকল্প হিসেবে, চোপড়া নির্বাচন করেছেন জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে। “৭ নম্বরে, আমি রবীন্দ্র জাডেজাকে রাখছি। আশ্বিনকে যদি পাওয়া যায়, তবে অশ্বিন। তাকে পাওয়া না গেলে জয়ন্ত যাদব। আমি কেবল দুই স্পিনার নিয়ে নামব, অশ্বিন পাওয়া যাক বা না থাক কারণ পিচটি টার্নার হবে না, এটি শীতের সময় এবং মোহালিতে পিচ ভাঙবে না,” তিনি যোগ করেছেন।
প্রথম টেস্টের জন্য আকাশ চোপড়ার পছন্দের ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন/জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।