কুলদীপ যাদবই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিলেন, মনে করছেন গৌতম গম্ভীর
আপডেট করা - Jan 12, 2023 10:09 pm

গুয়াহাটির পর কলকতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের ধারা অব্যহত। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জিতে সিরিজও পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচে না পারলেও কঠিন পরিস্থিতিতে এই ম্যাচে ভারতীয় দলকে সামাল দিয়েছেন লোকেশ রাহুল। তাঁর অর্ধশতরানে ভর করেই শেষপর্যন্ত সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে লকেশ রাহুলের প্রশংসা সকলের মুখে। ব্যতিক্রম গৌতম গম্ভীরও নন। কিন্তু এই ম্যাচে তাঁর চোখে প ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় কুলদীপ যাদব।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার ভারতীয় দলের প্রথম একাদশে এসেছিলেন কুলদীপ যাদব। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। যে ইডেন গার্ডেন্সে একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যর্থার স্বাদ পেয়েছিলেন কুলদীব যাদব । সেই ইডেন গার্ডেন্সেই এবার দেশের জার্সিতে জ্বলে উঠলেন তিনি। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সেরা তিন উইকেট যেমন এদিন তাঁর শিকার। তেমনই ব্যাট হাতেও শেষ মুহর্তে লোকেশ রাহুলকে সহোযোগিতা করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট কুলদীপ যাদবের
ম্যাচ শেষে এই কুলদীপ যাদবের প্রশংসাতেই পঞ্চমুখ গৌতম গম্ভীর। তাঁর মতে এদিন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বৈরথে আসল পার্থক্যটা গড়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। শুধুমাত্র মাত্র তাঁর তিন উইকেটই নয়। কুলদীপ যাদবের ব্যাটিংয়েরও প্রশংসো শোনা গিয়েছে গৌতম গম্ভীরের মুখে। এদিন ১০ ওবারে ৫১ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। রিস্ট স্পিনার হিসাবে যেত কাজ তাঁর করা উচিত্, সেটাই কুলদীব করেছেন বলে মনে করেন গৌতম গম্ভীর।
ম্যাচ শেষে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার মনে হয় কুলদীপ যাদব এদিন অসাধারণ একটা একটা পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেইসঙ্গে লোকেশ রাহুলও যথেষ্ট পরিণত মস্তিষ্কের একটা ইনিংস খেলেছেন। এমন ম্যাচে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমাদের টপ অর্ডার কী করতে পারে সেটা আমরা দেখেছি। কিন্তু এদিন যেটা হয়েছে তা আমার কাছে অন্তত অনবদ্য। এদিন তিনি তাঁর অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন এবং একটা দিক ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। তাতেই ভারতীয় দল ৪ উইকেটে জয় পেয়েছে”।
এদিন কুশল মেন্ডিসের উইকেট নিয়ে যাত্রা শুরু করেছিলেন কুলদীপ যাদব। এরপর একে একে দাসুন শনাকা, আসালঙ্কাদের মতো ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই কুলদীপ যাদব। শ্রীলঙ্কার এই তিন তারকা ব্যাটার দ্রুত সাজঘরে ফেরার সঙ্গেই তাদের বড় রানের রাস্তাটাও শেষ বন্ধ হয়ে গিয়েছিল। এবার সামনে রয়েছে শেষ একদিনের ম্যাচ। সেখানে কুলদীপের হাতের জাদু চলে কিনা সেটাই এখন দেখার।