বিরাট কোহলির শততম টেস্টে মোহালীতে ৫০ শতাংশ দর্শক, খুশির আবহ ক্রিকেটমহলে
আপডেট করা - Mar 1, 2022 9:56 pm

অবশেষে স্বস্তি। বিরাট কোহলির শততম টেস্টে দর্শকহীন গ্যালারীর সামনে নয়, দর্শক নিয়েই হতে চলেছে। মোহালীতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে পুরো সমর্থক নিয়ে নয়, পঞ্চাশ শতাংশ সমর্থক নিয়েই গবে মোহালী টেস্ট। আর তাতেই খানিকটা হলেও স্বস্তিতে বিরাট কোহলি ভক্তরা। মাঠে বসেই বিরাট কোহলির শততম টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন তারা। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত। সেখানেই শততম টেস্টের মালিক হবেন বিরাট কোহলি।
টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ঘোষণাটা করা হয়েছিল পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। করোনমার কারণে মোহালীতে দরশকহীন গ্যালারীতেই প্রথম টেস্ট হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আর এই সিদ্ধান্তেই বিরাট ভক্তরা ক্ষুব্ধ হয়েছিলেন। বিরাটের শততম টেস্টে কেন সমর্থক প্রবেশের অনুমতি নেই তা নিয়ে সোচ্চ্বারও হয়েছিলেন বিরাট ভক্তরা।
সোশ্যাল সাইটে সমালোচনা ঝড় উঠেছিল। আর সেইসঙ্গেই বোর্ডের দিকেও ধেয়ে এসেছিল একগুচ্ছ প্রশ্ন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে ধরমশালার স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আর সেই ধরমশালা থেকেই মাত্র চার ঘন্টা দূরে মোহালী ক্রিকেট স্টেডিয়াম। তবে কেন সেখানে দর্শক প্রবেশের অনুমতি নেই। ক্রমশ বোর্ডের বিরুদ্ধে বাড়ছিল ক্ষোভ।
বিরাট কোহলির শততম টেস্টে মোহালীর স্টেডিয়ামে ৫০ শতাংশ সমর্থক প্রবেশের অনুমতি
বিরাট কোহলির শততম টেস্টে দর্শক থাকবে না জেনে হতাশ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় দলের তারকা সুনীল গাভাসকরও। যদিও পরিস্থিতি বুঝেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন ওটা কিন্তু থামছিল না। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার কথা ভারতের।
We did it Guys
Power of #viratkholi fans
Action 👇 Reaction 👇 pic.twitter.com/j7FJ5o8Chl— 𝐏𝐚𝐫𝐚𝐬 𝐉𝐚𝐢𝐧 – 𝐄𝐥𝐯𝐢𝐬𝐡™️ (@TeamRaoSahab) March 1, 2022
It's official: 50 per cent crowd allowed for Mohali Test which will be Virat Kohli's 100th Test. @BCCI has asked PCA to immediately go ahead with arrangements. #100thtest #viratkholi
— Arani Basu (@AraniBasuTOI) March 1, 2022
https://twitter.com/MdZuber51658095/status/1498659465511399425
সেই ম্যাচ দর্শক নিয়েই করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু হিসাব বলছে পঞ্জাবের থেকে বেঙ্গালুরুতে করোনা সংক্রমণের সংখ্যা বেশী। এমন পরিস্থিতিতে সোশ্যাল সাইটে জুড়ে শুরু হয়েছিল ক্ষোভ দেখানো। প্রথম টেস্ট শুরুর ৪৮ ঘন্টা আগেই বোর্ডের সিদ্ধান্ত বদবল। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৫০ শতাংশ সমর্থক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে বোর্ডের তরফে।
BCCI set to allow 50% of crowd for the 100th Test of Virat Kohli at Mohali. (Source – Dainik Jagran)#ViratKohli • @imVkohli • #KingKohli pic.twitter.com/VYQ6ywcnjA
— Virat Kohli Trends™ (@TrendVirat) March 1, 2022
The BCCI has allowed 50% crowd at Mohali for the first Test between India and Sri Lanka. (Reported by Dainik Jagran).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 1, 2022
50 percent crowds allowed for the Mohali test. Just the news one wanted to hear.. Can’t wait to be on the field amidst all those cheers for Team India and the man who’s been an absolute champion for 99 tests so far. #IndvSL
— Jatin Sapru (@jatinsapru) March 1, 2022
আর তাতেই খুশির আবহ ভারতী ক্রিকেট মহলে। হবে নাই বা কেন, এই ম্যাচেই যে বিরাট কোহলি তাঁর শততম টেস্ট খেলতে নামছেন। ভারতের ১২ নম্বর ক্রিকেটার হিসাবে এই নজির গড়তে চলেছেন তিনি। আর শতরান পেলে তো কথাই নেই। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টেস্টে শতরানের রেকর্ড গড়বেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তাঁর জায়গায় এখন ভারতীয় দলের নচুন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাঠে নতুন বছরে প্রথমবার টেস্ট ম্যাচে নামবে ভারত। সেখানেই বিরাট কোহলির সামনে নতুন নজিরের হাতছানি। শততম টেস্টেই বিরাটের ব্যাট থেকে ফের শতরানের ঝলকানি দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।