ভারতের মাঠে প্রথম টেস্ট জেতাই এখন প্রধান লক্ষ্য দিমুথ করুণারত্নের

Dimuth Karunaratne
Dimuth Karunaratne. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

ভারতের মাটিতে কখনও টেস্ট ম্যাচ জেতেনি শ্রীলঙ্কা। এবার সেই পরিসংখ্যানটাই বদলাতে চায় শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। টেস্ট শুরুর আগে সেই বার্তাটাই দলের প্রতিটি সতীর্থের উদ্দেশ্যে দিলেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক দীমুথ করুণারত্নে। ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সিরিজ নিয়ে এখন থেকেই ভাবছে না তারা। বরং ভারতের বিরুদ্ধে যাতে একটা টেস্ট জিততে পারে সেই ভাবনাই এখন থেকে করুণারত্নের মাথায়। শ্রীলঙ্কার পরিসংখ্যান বদলেই এবার দেশে ফিরতে চায় তারা।

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে চুড়ান্ত ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। একিটিও ম্যাচে জিততে পারেনি তারা। ৩-০-এ হেরে হোাইট ওয়াশ হয়েছে দাসুন সনাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা টি টোয়েন্টি দল। এবার দ্মুথ করুণারত্নের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে তারা। সেখানেই সমস্ত ভুল সুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা বাহিনী। আর ভারতের বিরুদ্ধে নামার আগে তাদের প্রধান লক্ষ্য এখন ব্যাটিং পারফরম্যান্স ভাল করা।

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দুটো ম্যাচেই ভাল ব্য়াটিং পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। একইসঙ্গে বোলিংয়েও সেভাবে ভাল কিছু করতে পারেনি শ্রীলঙ্কা টি টোয়েন্টি দল। টেস্ট ভারতরকে হারাতে হলে সেদিকেই যে বেশী নজর দিতে হবে তাদের তাও ভালভাবেই জানে শ্রীলঙ্কা শিবির। সেজন্য তো ইতিমধ্যেই শ্রীলঙ্কা শিবিরের জন্য বিশেষ ব্যাটিং পরামর্শদাতা নিয়োগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ভারতের প্রথম টেস্ট জিতে পরিসংখ্যান বদলাতে চান দিমুথ করুণারত্নে

ডেইলি নিউজে দেওয়া এক সাক্ষাতকারে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে জানিয়েছেন, “এই দুই ম্যাচের টেস্ট সিরিজে আমাদের প্রধান লক্ষ্য অন্তত একটি ম্যাচ জেতা। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ভারতের মাটিতে একটিও ম্যাচ জেতেনি। আর আমাদের প্রধান লক্ষ্য এখন সেটাই। আমাদের যা দল রয়েছে, তারা সেটা পারবে বলেও আশাবাদী আমি”।

এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৪৪ বার সাক্ষাত হয়েছে। যেখানে মাত্র ৭টি টেস্ট জিততে পরেছে শ্রীলঙ্কা। ভারত জিতেছে ২০টি টেস্ট। আর বাকি ১৭টি টেস্ট ড্র। আর ভারতের ঘরের মাঠে তো শ্রীলঙ্কা জয়ের খাতাই খুলতে পারেনি। নএখনও পর্যন্ত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০টি টেস্ট খেলেছে। যারমধ্যে ১১ বার ভারত জিতেছে, আর ৯ বারই ম্যাচ ড্র হয়েছে।

এবার সমস্ত পরিসংখ্যান বদলাতে মরিয়া তারা। ইতিমদ্যেই শ্রীলঙ্কা শিবিরে বিশেষ ব্যাটিং পরামর্শদাতা হিসাবে যোগ দিয়েছেন আভিস্কা গুনাবর্দনে। যদিও সিরিজের শেষ পর্যন্ত তিনি থাকবেন না। আদামী ৪ মার্চ মোহালীতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে শ্রীলঙ্কা। দ্বিতয় টেস্ট বেঙ্গালুরুতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতের থেকে অবশ্য অনেকটাই এগিয়ে রয়েছে এবার। এই মুহূর্তে ভারত রয়েছে ৫ নম্বরে। শ্রীলঙ্কা রয়েছে ১ নম্বরে। আর সেটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে শ্রীলঙ্কা শিবিরকে।

close whatsapp