আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স
আপডেট করা - Feb 27, 2022 3:46 pm

গতবারের ফাইনালিস্ট, এবারে আইপিএলের শুরুতেই মুখোমুখি। সবকিছু ঠিকঠাক চললে ২৬ জানুয়ারী আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাই়াডার্স। গতবারের ফাইনালে শেষবার দেখা হয়েছিল দুই দলের। এবারের আইপিএলও তাদের ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে। আর এই খবরে নাইট রাইডার্স ভক্তরা খুশি হওয়ারই কথা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সূচী ঘোষণা করা হয়নি বোর্ডের তরফে। তবে এই দুই দলই যে প্রথম ম্যাচ খেলবে তা একপ্রকার নিশ্চিত।
এবারের আইপিএল ঘিরে এমনিই ভারতীয় ক্রিকট ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। হবে নাই বা কেন, আটদলের পরিবর্তে এবারের আইপিএল হতে চলেছে দশ দল নিয়ে। নতুন দুই দল এসেছেন লখনউ সুপার জায়ান্ট ও গুজরাত টাইটান্স। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। কিন্তু সূচী ঘোষণা করে নি বোর্ড।
শোনাযাচ্ছে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এখনও পর্যন্ত চুড়ান্তভাবে বোর্ড সেই কথা ঘোষণা করেনি। কয়েকদিনের মধ্যেই অবশ্য সূচী জানিয়ে দেওয়া হবে বোর্ডের তরফে। আইপিএলের মঞ্চে এবার দশ দল হওয়ার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে প্রতিযোগিতা আয়োজনের জন্য। এই প্রথমবার আইপিএলের মঞ্চে দেখা গিয়েছে গ্রুপ বিন্যাস।
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স
দশটি দলকে দুটো আলাদা আলাদা দ্রুপের ভাগ করা হয়েছে। সেখানেই গ্রুপ -এ তে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে চেন্নাই সুপার কিংস। তবে নিয়ম অনুয়ায়ী প্রতিটি দলই প্রত্যেকের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে। সেখানেই প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিবারই চ্যাম্পিয়ন দল উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পায়। গতবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। শোনাযাচ্ছে সেই দুই দলকে দিয়েই এবারের আইপিএলে উদ্বোধন করতে চাইছে আইপিএল দভর্নিং কাউন্সিল ও বোর্ড।
আলাদা ভেন্যুতে নয়, এবারের আইপিএল হতে চলেছে তিনটি ভেন্যুতে। মুম্বইয়ের ওয়াংথেড়ে স্টেডিয়াম, পুণেতে ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে আইপিএলের প্রতিটি ম্যাচ। যেখানে আইপিএলের ৫৫টি ম্য়াচ হবে ওয়াংথেড়ে স্টেডিয়ামে। আর ২৬ মার্চ সেই প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
ইতিমধ্যেই কলকাতা নাইট রাইড়ার্স প্রস্তুতি শুরু করে দিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্যদিকে পিছিয়ে নেই চেন্নাই সুপার কিংসও। মুম্বইয়ে খেলা হওয়ার জন্য চেন্নাইয়ে এবার প্রস্তুতি না করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। সুরাটে প্রস্তুতি শিবির করছেন ধোনিরা। এখন শুদুই আইপিএলের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।