“শ্রেয়াস আইয়ার একজন অত্যন্ত বহুমুখী খেলোয়াড় হয়ে উঠেছেন” – সঞ্জয় বাঙ্গার

৪৪ বলে ৭৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন শ্রেয়াস

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter)

সঞ্জয় বাঙ্গার শ্রেয়াস আইয়ারকে তাঁর ভূমিকা নিখুঁতভাবে পালন করার জন্য এবং তাঁর ব্যাটিংয়ে বহুমুখিতা দেখানোর জন্য প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৪ বলে অপরাজিত ৭৪ রান করেন আইয়ার। এই ইনিগসের সৌজন্যে টিম ইন্ডিয়া ১৮৪ রানের লক্ষ্য প্রায় তিন ওভার বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে জিতে যায়।

স্টার স্পোর্টস-এ দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে পর্যালোচনা করার সময়, সঞ্জয় বাঙ্গার শ্রেয়াস আইয়ারের প্রশংসায় বলেছেন, “সে [শ্রেয়াস] একজন বহুমুখী খেলোয়াড় হয়ে উঠেছে, পরিস্থিতি ভালোভাবে বুঝে সেই অনুযায়ী তাঁর ভূমিকা দুর্দান্তভাবে পালন করছে। আমার মতে, সে একজন অত্যন্ত বহুমুখী খেলোয়াড় হয়ে উঠেছে কারণ সে তিন, চার বা পাঁচে খেলে এবং কখনও কখনও তাকে ৬ নম্বরেও যেতে হয়।”

প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ যোগ করেছেন যে আইয়ার তাঁর শট নির্বাচনে অনবদ্য ছিলেন। বাঙ্গার ব্যাখ্যা করেছেন, “প্রতিটি পজিশনে খেলার সুবিধা হল যে আপনি পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হবে তা বুঝতে পারেন এবং আপনার স্কোরিং এলাকাগুলিকে টার্গেট করতে পারেন। তিনি বিনুরা ফার্নান্ডোর বিপক্ষে সোজা খেলার কথা ভেবেছিলেন এবং বাকি যেসব পেসারদের বলে গতি ছিল তাঁদের বিরুদ্ধে স্কোয়ারের দিকে রান করার লক্ষ্য রেখেছিলেন।”

আইয়ার তাঁর ইনিংসে ছয়টি চার ও চারটি ছক্কা মারেন। তিনি ভারতীয় ইনিংসকে প্রাথমিক গতিপ্রদান করেন এবং শেষের দিকে সঞ্জু স্যামসন এবং রবীন্দ্র জাডেজার আগ্রাসী ইনিংসের জন্য মঞ্চ তৈরী করে রাখেন। 

শ্রেয়াস আইয়ারের একটি দুর্বলতা নিয়ে চিন্তিত ইরফান পাঠান

ইরফান পাঠান আইয়ারের বিচক্ষণ শট নির্বাচনের প্রশংসা করে বিস্তারিত বলেছেন, “তাঁর গ্রাউন্ডে স্ট্রেইট ড্রাইভ আমরা দেখতে পেয়েছি, স্ট্রেট পুল শটও। তাঁর চিন্তাভাবনা খুব ভাল ছিল। ছক্কাটিও স্পিনের বিপক্ষে ছিল না, কোণ দিয়ে ছিল কারণ বাঁহাতি স্পিনার কেবল সোজা বল করার চেষ্টা করছিলেন।”

যদিও, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মুম্বইকরের জন্য উন্নতির একটি ক্ষেত্র নির্দেশ করে উপসংহারে পৌঁছেছেন। পাঠান পর্যবেক্ষণ করেছেন, “শুধু একটি জায়গা নিয়ে শ্রেয়াস আইয়ারকে পরিশ্রম করতে হবে, সেটা হল ১৪০ কিমি গতিতে মাথা লক্ষ্য করে করা ডেলিভারি। যদি সে এটি নিয়ে সামান্য খাটে তবে আর বেশী কিছু ভাবতে হবে না। কারণ তাঁর টেকনিক এবং ধারাবাহিকতা আছে।”

আইয়ার অবশ্যই শর্ট বলের বিপক্ষে তাঁর খেলার উন্নতি করতে চাইবেন। ২৭ বছর বয়সীকে এখন ভারতীয় টেস্ট দলের জন্যও বিবেচনা করা হচ্ছে। তাঁকে নিশ্চিত করতে হবে এই ত্রুটির কারণে তাঁর কেরিয়ার যেন ক্ষতিগ্রস্ত না হয়।

close whatsapp