চার প্লে অফ ক্যাপ্টেন নিয়ে গম্ভীরের বিশ্লেষণ
আপডেট করা - Oct 11, 2021 7:33 pm

আইপিএল ২০২১ প্লে অফ খেলছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এবার প্রথম দল হিসেবে আইপিএলে উঠেছিল ধোনির চেন্নাই। আর প্লে অফের চতুর্থ দলের লড়াইটা ক্রিকেট বিশ্ব দেখেছে কীরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেই লড়াইয়ে বাকি তিন দলকে হারিয়ে প্লে অফের চার নম্বর দল হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্লে অফের অধিনায়করা কেমন ? ২ বার আইপিএল জয়ী অধিনায় গৌতম গম্ভীর কি বলছেন একবার দেখে নেওয়া যাক –
মহেন্দ্র সিং ধোনি : গম্ভীরের চোখে তার দেখা সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই। শুধু অধিনায়কই নয়, চাপ সামলানোর সেরা লোকও তিনিই।
ঋষভ পন্থ : ঋষভরা বেশ খানিকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ দিল্লি দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। রবিচন্দন অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা নিঃসন্দেহে ভালো খবর।
বিরাট কোহলি : বিরাট অসাধারণ। সত্যি কথা বলতে কী, আমি কোহলীর অধিনায়কত্ব খুব একটা পছন্দ করি না। কিন্তু এ বারের আইপিএল-এ দেখছি, ও দারুণ নেতৃত্ব দিচ্ছে। এটাই অধিনায়ক হিসেবে ওর শেষ আইপিএল বলে হয়ত অনেক বেশি উপভোগ করতে চাইছে। তা ছাড়া এ বার ওর হাতে ভাল বোলার রয়েছে।
ইয়ন মর্গ্যান : মর্গ্যানের ব্যাপারে আমি আর কী বলব! ও তো অধিনায়কত্বই করে না। ওদের তো ভিডিয়ো বিশ্লেষক নেতৃত্ব দেয়। ও সারাক্ষণ ভিডিয়ো বিশ্লেষকের দিকে তাকিয়ে থাকে। ফলে আমি জানি না, কেকেআর-এর অধিনায়কত্বটা মাঠের ভিতরে হয়, না বাইরে থেকে হয়।
তবে শেষ পর্যন্ত আইপিএলের খেতাব কার হাতে ওঠে সেটাই এখন দেখার। কারণ, প্লে অফে চারটি দলে এমন কিছু ক্রিকেটার আছে যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে।