‘বড়া পাভ’ টুইটে বিতর্ক, আরও একটি টুইট করে রোহিতের ভক্তদের শান্ত করতে হল সেহওয়াগকে
সেহওয়াগ বলেছেন তিনিও রোহিতের ব্যাটিংয়ের একজন বড় ভক্ত
আপডেট করা - Apr 7, 2022 4:08 pm

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের দুর্দান্ত ইনিংসের (১৫ বলে ৫৬*) প্রশংসা করেছিলেন মুম্বাইয়ের স্থানীয় খাবার বড়া পাভের সাথে। টুইটটি রোহিত শর্মার অনুরাগীরা একেবারেই পছন্দ করেননি এবং তাঁরা সরাসরি সেহওয়াগের সমালোচনা করেছেন। তার আগের টুইটটি স্পষ্ট করার জন্য, সেহওয়াগ একই টুইটের ব্যাখ্যা করে আরও একটি টুইট করে জানিয়েছেন যে ‘বড়া পাভ’-এর প্রসঙ্গটি মুম্বই শহরের জন্য এবং এর সাথে রোহিতের কোনও সম্পর্ক নেই।
পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর ১৪তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে মুম্বই এই মরসুমে তাদের টানা তৃতীয় হারের সম্মুখীন হয়েছে। কেকেআরের ইনিংসের ১৪ ওভার অবধি ম্যাচ জেতার মতো অবস্থায় থাকা মুম্বই ইন্ডিয়ান্স কামিন্সের দুর্দান্ত প্রত্যাঘাতের সামনে দিশাহীন হয়ে যায়।
প্যাট কামিন্সের ইনিংসের প্রশংসা করেছিলেন সেহওয়াগ
বিধ্বংসী ব্যাটার আন্দ্রে রাসেলকে আউট করার পর মুম্বই আশা করেছিল মরসুমের প্রথম দুই পয়েন্ট তাদের ঝুলিতে ঢুকছে। কিন্তু অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক অপ্রত্যাশিত আক্রমণ শুরু করেন। ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান ওঠে এবং তার সাথে সাথে আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেন কামিন্স। যে রেকর্ড এখন তিনি ভাগ করছেন কেএল রাহুলের সঙ্গে।
সেহওয়াগের প্রথম টুইটটিতে, তিনি উল্লেখ করেছিলেন যে এটি কামিন্সের হার্ড হিটিংয়ের সবচেয়ে উত্তেজক নিদর্শনগুলির মধ্যে একটি ছিল এবং তাদের হাতে থাকা খেলাটি হারার জন্য মুম্বইয়ের বিরুদ্ধে কিঞ্চিত শ্লেষ ছিল।
“মুন সে নিভালা চিন লিয়া, দুঃখিত ভাদা পাভ চিন লিয়া। প্যাট কামিন্স, ক্লিন হিটিংয়ের অন্যতম উত্তেজক প্রদর্শন, ১৫ বলে ৫৬, জিরা বাট্টি #MIvKKR,” সেহওয়াগ এর আগে টুইট করেছিলেন।
‘বড়া পাভ রেফারেন্স মুম্বাইয়ের জন্য, এমন একটি শহর যেটি বড়া পাভের উপর সমৃদ্ধ। রোহিতের ভক্তরা শান্ত হও, আমি আপনাদের বেশিরভাগের চেয়ে তার ব্যাটিংয়ের অনেক বড় ভক্ত,’ তিনি প্রথম টুইটটি স্পষ্ট করে দেওয়ার জন্য আরও একটি টুইটে যোগ করেছেন।
এখানে পড়ুন সেই টুইট
The Vada Pav reference is for Mumbai, a city which thrives on Vada Pav. Rohit fans thanda lo , I am a bigger fan of his batting much more than most of you guys.
— Virender Sehwag (@virendersehwag) April 6, 2022
এদিকে কলকাতা নাইট রাইডার্স মরসুমের তৃতীয় জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছেছে এবং তাদের দেখে এই মুহুর্তে প্রায় অপরাজেয় মনে হচ্ছে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল প্রতিটি খেলায় কোন না কোন নায়ক খুঁজে পেয়েছে, এবং ভেঙ্কটেশ আইয়ার মুম্বাইয়ের বিরুদ্ধে অপরাজিত থেকে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।