চান্দিমালকে আউট করেই ‘পুষ্পা’ সেলিব্রেশন, ভাইরাল হল জাডেজার ভঙ্গি

চোট থেকে ফিরে জাডেজা চার ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

সাদা বলের ক্রিকেটে নিজেদের সাফল্যের ধারা বজায় রেখে ভারত তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছে। মেন ইন ব্লু এই জয়কে দারুণভাবে উপভোগ করবে কারণ তারা তিনটি বিভাগেই সফরকারীদের উপর আধিপত্য বিস্তার করে পেরেছিল। উল্লেখ্য, এই ম্যাচে রবীন্দ্র জাডেজা জাতীয় দলের জার্সিতে আড়াই মাস পর প্রত্যাবর্তন করলেন এবং অলরাউন্ডার এই ম্যাচে তাৎপর্যপূর্ণ অবদানও রেখেছেন। 

টপ অর্ডার বেশিরভাগ কাজ করে দেওয়ার পর বাঁ-হাতি অলরাউন্ডার চারটি ডেলিভারি খেলে অপরাজিত থাকেন মাত্র তিন রানে। তবে বল হাতে তিনি ভালো ছন্দে ছিলেন। জাডেজা তাঁর চার ওভারের কোটায় মাত্র ২৮ রান দেন এবং উইকেটকিপার-ব্যাটার দীনেশ চান্দিমালের একটি গুরুত্বপূর্ণ উইকেটও নেন। শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রিজের বাইরে যেতে দেখে বাঁহাতি স্পিনার বল শর্ট ফেলে চান্দিমালকে বোকা বানিয়ে স্টাম্প আউট করেন। 

জাডেজা এর আগে সোশ্যাল মিডিয়ায় এই ভঙ্গি দেখালেও খেলার মাঠে এই প্রথম এমনভাবে উদযাপন করলেন

ভারতীয় উইকেটকিপার ঈশান কিষাণ বল সংগ্রহ করে স্টাম্প করতে ভুল করেননি এবং চান্দিমালের ইনিংসের অবসান ঘটান। উইকেট পাওয়ার পরে আনন্দিত জাডেজা তারপরে বিখ্যাত “পুষ্পা” উদযাপনটি প্রকাশ করেছিলেন যা ইন্টারনেটে ঝড় তুলেছে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা টলিউড ব্লকবাস্টার সিনেমার আল্লু অর্জুনের জনপ্রিয় ভঙ্গিটি অনুকরণ করছেন এবং জাডেজাও সেই তালিকা থেকে নিজেকে বাদ রাখেননি।

https://twitter.com/addicric/status/1496883496203132931?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496883496203132931%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Find-vs-sl-ravindra-jadeja-brings-out-famous-pushpa-celebration-after-dismissing-dinesh-chandimal-in-1st-t20i%2F

উল্লেখ্য, অভিজ্ঞ অলরাউন্ডার পুষ্পার পোজ এবং সংলাপ অনুকরণ করে অনেক রিল এবং ছবি শেয়ার করেছেন। আড়াই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেই খেলার মাঠে জাডেজা এই জনপ্রিয় উদযাপনটি দেখানোর সুযোগ হারাননি।

এদিকে, জাডেজা গত বছরের নভেম্বরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন যা তাঁকে কিছু সময়ের জন্য খেলার বাইরে রেখেছিল। তাই আবারও মাঠে নামতে পেরে আনন্দে মেতেছেন এই অলরাউন্ডার। “ভারতীয় দলে ফিরে ভালো লাগছে। সত্যিই টি-টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজ খেলার জন্য উন্মুখ। অবশেষে দুই মাস পর আমি ভারতের হয়ে খেলব ভেবে আমি খুব ভালো অনুভব করছি, ” জাডেজা বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে বলেছিলেন। 

এদিকে, অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে জাডেজা, যেমন প্রথম টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাট করেছিলেন, তেমন সুযোগ তিনি ভবিষ্যতেও পাবেন। “জাডেজার ফিরে আসায় খুব খুশি। আমরা তার কাছ থেকে আরও বেশি চাই সেজন্য আমরা তাকে উপরে ব্যাট করতে বলেছি। সে ভারতের হয়ে যত ম্যাচ খেলবে তত তাকে উপরের দিকে ব্যাট করতে দেখা যাবে। আমি চাই সে আরও উপরের ক্রমে ব্যাট করুক। সে একজন খুব উন্নত ব্যাটার, তাই আমরা চেষ্টা করে দেখব তাকে উপরের দিকে খেলিয়ে যেতে পারি কি না, “খেলার পরে ৩৪ বছর বয়সী বলেছেন। 

close whatsapp