“আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই” নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তা প্রায় বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। কিন্তু তা নিয়ে কথাবার্তা থামছে না। বরং সময় যত এগোচ্ছে ততই বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ ঘিরে বেড়েই চলেছে জল্পনা। এতদিন চুপ করে থাকলেও অবশেষে ফের মুখ খুললেন বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্ত হতবাক হওয়ার মতো কিছুই নেই। তিনি নিজে পরিস্থিতি বুঝেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত একান্তই বিরাট কোহলির। আর তাতেই কারোর চিন্তা করার কিছু নেই বলেই জানিয়েছেন তিনি।

২০২১ সাল থেকেই বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে সুরু হয়ে গিয়েছিল জল্পনা। এরপরই একের পর এক অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেই ফর্ম্য়াট থেকে অঁধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কতা জানিয়েছিলেন তিনি। এর কয়েকদিনের মধ্যেই বিরাট ভক্তদের জন্য ভেসে এসেছিল আরও এক দুঃসংবাদ। ২০২১ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হয়ে নামার কথা জানিয়েছিলেন তিনি।

আর তাতেই কম কথা হয়নি। এরপরই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছিল নতুন জল্পনা। একদিনের অধিনায়কত্ব থেকেও নাকি সরে যেতে পারেন বিরাট। সেই আশঙ্কা সত্যিতে পরিণত হতে বিশেষ সময় নেয়নি। কয়েকদিনের মধ্যেই ভারতের একদিনের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। এরপর নিজে থেকেই টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজের পর। যদিও প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার পিছনেই তাঁর কারণের কথা জানিয়েছিলেন বিরাট।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং নিজের পারফরম্যান্সে আরও জোর দেওয়ার জন্যই যে ছিল সেই সিদ্ধান্ত তা জানাতে দ্বিধা করেননি বিরাট কেহলি। তাঁর অধিনায়কত্ব ছাড়া নিয়ে আলোচনা থামাতে ফের একবার সরব হয়েছেন বিরাট কোহলি। আর এই একই কথা শেনা গিয়েছে তাঁর মুখে। ভারতীয় দলের পাশাপাশি কেন রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব তিনি ছেড়েছেন, তা ফের সকলকে একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। নিজের খেলা ধরে রাখার জন্যই এই সিদ্ধান্ত।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি

আরসিবি পডকাস্টে বিরাট কোহলি জানিয়েছেন, “আমি সেই ধরণের ব্যক্তি নই যিনি সময় চলে গেলেও জায়গা ধরে রাখতে চায়। আমার মধ্যে করার মতো অনেককিছু থাকলেও, সেই জায়গা যখন আমি উপভোগ করিনা, তখনই তা ছেড়ে বেড়িয়ে আসি”।

তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত আলোচনা থামেনি। বেঙ্গালুরুর হঠাত্ অধিনায়কত্ব ছাড়ার পর অনেকেই হতবাক হওয়ার কথাও জানিয়েছিলেন বিরাটের এই সিদ্ধান্ত ঘিরে। যদিও বিরাট কিন্তু তা নিয়ে এতটুকু বিচলিত নন। বরং তিনি যে কাজ করেছেন, তা অনেক ভেবেচিন্তেই করেছেন। নিজের সিদ্ধান্ত নিয়ে এতটুকু আক্ষেপ নেই বিরাটের। বরং যারা আশ্চর্য হচ্ছেন, তারা বিরাটের জায়গায় থাকলে ঠিকই বুঝতে পারতেন সবকিছু।

বিরাট কোহলি জানিয়েছেন, “এই সিদ্ধান্তকে ঘিরে অবাক হওয়ার কিছুই নেই। আমি আগেই সবকিছু জানিয়ে দিয়েছি সকলকে। যতক্ষণ না পর্যন্ত আমার পরিস্থিতিতে কেউ নিজেকে বসাচ্ছেন, ততক্ষণ কেউই কোনওকিছু বুঝতে পারবেন না। মাঠেপ বাইরে থেকে মানুষের নানা ন ধরণের প্রত্যাশা থাকে। হয়ত তাতেই আবাক হচ্ছেন সকলে”।

বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি। বরংতিনি এখন ক্রিকেটেই সবচেয়ে বেশী মনোযোগ দিতে চান। সেইসঙ্গে ওয়ার্কলোড কমিয়ে ফের স্বমহিমায় ফেরার লক্ষ্য ভারতের প্রাক্তন অধিনায়কের।

close whatsapp