নাইটদের বিরুদ্ধেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক অর্জুন তেন্ডুলকরের
আপডেট করা - Apr 16, 2023 4:10 pm

রবিবার ওয়াংখেড়েতে দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় দুবছর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে তাকলেও অভিষেকের সুযোগ মেলেনি তাঁর। রবিবারই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে অভিষেক হল সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের। সেইসহ্গেই দী্র্ঘ আড়াই বছরের অপেক্ষার অসান হল তাঁর। কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সামনেই এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক হল অর্জুন তেন্ডুলকের। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। বল হাতে প্রতম ্ময়াচেই অর্জুন তেন্ডুলকর কী চমক দেখান তার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।
এবারের আইপিএলের আগে মিনি নিলামে এই তরুণ ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্তই নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও প্রতম তিন ম্যাচে মুম্বই ইন্ডিান্সের হেয়ে দেখা যায়নি এই তরুম ক্রিকেটারকে। অবশেষে কলকাতা নাইচ রাইডার্সের বিরুদ্ধেই অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের কোচিং স্টাফের সঙ্গে রয়েছেন সচিন তেন্ডুলকর। সেইসঙ্গে এদিন ওয়াংখেড়ের গ্যালারীতে উপস্থি্ত ছিলেন সচিন তেন্ডুলকরের কন্যাও। অর্জুনের অভিষের হওয়ার মুহূর্তের স্বাক্ষী থাকলেন তিনিও। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অভিষেক হল সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের।
২০২২ সালে মেগা নিলামে ৩০ লক্ষ টাকায় অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্নার হাত থেকেই ডেব্যু ক্যাপ পেলেন এদিন অর্জুন তেন্ডুলকর। মম্বি ইন্ডিয়ান্সের নেট বোলার থেকে অবশেষে প্রথম একাদশে জায়গা করে নিলেন তিনি। ২০২১ সাল থেকেই মুম্বই ইন্ডিয়ান্স সিবিরের সদল্সয অর্জুন তেন্ডুলকর। যদিও ২০২১ সালে গোটা মরসুম মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকতে পারেননি তিনি। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে চোট পেয়ে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরে এসেছিলেন এই তরুণ ক্রিকেটার। ২০২১ সালে তাঁরকে ২০ লক্ষ টাকায় দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
Arjun receiving his debut 🧢 from Skipper Ro – ro lo, sab! 🥹💙#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan #ESADay #MIvKKRpic.twitter.com/D4xmze04N1
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023
২০২২ সালের মেগা নিলামেও তাঁকে ধরে রাখার ব্যপারে মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৩০ লক্ষ টাকায় সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছিল তারা। যদিও সেই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দেখা যায়নি এই তরুণ ক্রিকেটারকে। ২০২৩ সালেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামলেন তিনি। আর্শাদ খানের পরিবর্তেই এই ম্য়াচে অর্জুন তেন্ডুলকরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। আর সেই থবিই এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে।
ঘরোয়া মরসুমে মুম্বইয়ের পরিবর্তে গোয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। সাতটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলে ১২টি উইঅকেট রয়েছে অর্জুন তেন্ডুলকরের। সেইসঙ্গে তাঁর ব্যাট থেকে প্রথম শ্রেনীর ক্রিকেটে সেঞ্চুরীও এসেছে। যদিও ২৩ বর্ষীয় এই ক্রিকেটারের সেরা পারফরম্যান্স রয়েছে সৈয়দ মুস্তাক মালি ট্রফিতে। সেখানে ৭ ম্যাচে ১০ উইকেট রয়েছে তাঁর। এদিন ২৪ নম্বর জার্সি পরেই মাঠে নামলেন অর্জুন।