ধোনির উপদেশেই তিনি ব্যাট হাতেও সফল, স্মৃতি চারণায় দীপক চাহার

Deepak Chahar
Deepak Chahar.(Photo Source: IPL/BCCI)

মহেন্দ্র সিং ধোনির দেওয়া উপদেশই বদলে গিয়েছে দীপক চাহারের জীবন। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গুরুত্বরপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই তরুণ ক্রিকেটার। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও এখন তিনি যথেষ্ট দক্ষ। ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে তাঁকেই বিশেষ পছন্দ করছেন সকলে। সেই দীপক চাহারের জাবনটাই নাকি বদলে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির একটা উপদেশ। ২০২০ সালে অবসর নেওয়ার দিন তাঁকে বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও বেশী করে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ধোনি। আর তাতেই বোধহয় এখনের এই সাফল্য তাঁর।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জবল নক্ষত্রের নাম দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে তাঁর দুর্ধর্ষ ইনিংস নজরে কেড়েছে সকলের। সেইসঙ্গেই টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে অনেকের থেকে এগিয়ে গিয়েছেন তিনি। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন চাহার। শ্রীলঙ্কা সিরিজেও ভারতীয় দলে রয়েছেন তিনি।

এবারের আইপিএলেও দীপক চাহারকে নিয়ে লড়াইটা ছিল দেখার মত। আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগে যে সমস্ত তরুণ ক্রিকেটারদের কথা শোনাযাচ্ছিল তাদের মধ্যে একজন ছিলেন তিনি। আর চেন্নাই সুপার কিংসের কাছে  দীপক চাহার যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে বাকি ছিল না এবারের মেগা নিলামে। তাঁকে নিয়ে শেষপর্যন্ত লড়ে  ১৪ কোটি টাকায় ফের নিজেদের ঘরে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস।

বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও সমান নজর দেওয়ার পরামর্শ দীপক চাহারকে দিয়েছিলেন ধোনি

নিজের পুরনো দলে ফিরতে পেরে আপ্লুত দীপক চাহারও। সেইসঙ্গে ধোনির পাশে খেলার আনন্দও রয়েছে। এমন সময়ই স্পোর্টস ইয়ারিকে দেওয়া এক সাক্ষাতকারে দীপক চাহার জানিয়েছেন, “একদিন মাহি ভাই আমাকে বলেছিলেন তুমি বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছ। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে তেমনটা করছ না। আমার মনে সেদিকেও তোমার সমান নজর দেওয়া উচিত্। তাঁর অবসর নেওয়ার ঠিক একদিন আগে এই কথা মাহি ভাই আমাকে বলেছিলেন”।

দীপক চাহারও বোধ হয় সেই কথা একেবারে বেদবাক্যের মতো মেনেছিলেন। আর তাতেই যে সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মরসুমে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই তাঁর দক্ষতা দেখা গিয়েছিল। ভারতীয় দলে সুযোগ পেয়েও নিজের পারফম্যান্সের পরিচয় দিয়েছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অনেক পরে নেমেও, ভারতকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত ভাগ্য সঙ্গ দেয়নি বলে আর হয়নি। কিন্তু চাহারের প্রশংসা শোনা গিয়েছিল সকলের মুখে। দলের ছয় নম্বর ব্যাটিং পজিশনে এখন তাঁকেই ভাবা হয়। একইসঙ্গে বল হাতেও সাফল্য রয়েছে চাহারের। এখনও পর্যন্ত আইপিএলের ৫৮টি ম্যাচে ৫৮টি উইকেট রয়েছে দীপক চাহারের।

এবছর চেন্নাইয়ে রেকর্ড দামে গিয়েছেন তিনি। ধোনিকে ছাপিয়ে এখন চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা দীপক চাহারের গায়ে। ফের ধোনির নেতৃত্বে নেমে চাহার কী করেন তা দেখার অপেক্ষাতেই সকলে।

close whatsapp