ফিনিশার হওয়ার চ্যালেঞ্জে ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে দ্রাবিড়কে

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: Twitter)

টিম ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে উতরে গিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজ হারানোর পর ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়। সরাসরি না বললেও, হার্দিকের জায়গায় ভারতীয় দল যে নতুন ফিনিশার খুঁজে পেয়ে গিয়েছে, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের প্রধান কোচ। ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স দেখে আপ্লুত তিনি। তাদের দেওয়া চ্যালেঞ্জে সাফল্য পাওয়াই শুধু নয়, অলরাউন্ডার হিসাবেও নিজেকে প্রমান করেছেন তিনি।

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের। যদিও সেখানে তেমনভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সকলের মন জিতে নিয়েছেন তিনি। পরপর দুটো টি টোয়েন্টিতেই ভেঙ্কটেশ আইয়ারের পরারফরম্যান্স দুরন্ত। সিরিজ জয়ের দু ম্যাচেই ফিনিশারের ভূমিকা যথেষ্ঠ ভালভাবে পালন করেছেন তিনি।

ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়োন্টিতে ১৮ বলে ৩ রান এবং শেষ ম্যাচে ১৯ বলে ৩৫ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তো শেষ বলে ওভার বাউন্ডারি হাকিয়ে ম্যাচ শেষ করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আর তাঁর এই পারফরম্যান্স দেখার পর থেকেই মুগ্ধ রাহুল দ্রাবিড়। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারতীয় দ লের একজন যোদ্য অলরাউন্ডার এবং ফিনিশার চাই। আর এখনও পর্যন্ত সেই চ্যালেঞ্জে তরুণ ভেঙ্কটেশ সাফল্যের সঙ্গেই উতরে গিয়েছেন বলে মনে করছেন দ্রাবিড়।

ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স দেখে খুশি রাহুল দ্রাবিড়

ম্যাচ  শেষে দ্রাবিড় জানিয়েছেন, “আমি জানি আইপিএলে তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনিং পজিশনে খেলেন। কিন্তু দলের পরিস্থিতি অনুযায়ী তাঁকে যে অন্য পজিশনে খেলতে হবে তা পরিষ্কারভাবেই বোঝানো হয়েছিবল তাঁকে। কারণ আমাদের প্রথম তিনজন ব্যাটসম্যানের জায়গায় কার্ষত পাকা। সেই অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গায় অন্য কাওকে খেলানো যাবে না”।

দ্রাবিড় আরও জানান, “সেজন্যই আমরা তাঁকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম এই পজিশনে ব্যাটিংয়ে। প্রতিদিনই ভেঙ্কটেশ সেই জায়গায় উন্নতি করছে। আর তাঁর এই উন্নতি দেখে আমি যথেষ্ট খুশি”।

নাইট রাইডার্সের হয়ে ওপেন করলেও, ভারতীয় দলের হয়ে পাঁচ অথবা ছয় নম্ব পজিশনেই খেলতে হবে ভেঙ্কটেশ আইয়ারকে। এছাড়া দলে এখন হার্দিক পান্ডিয়া নেই। তাঁর পরিবর্ত ক্রিকেটারের খোঁজেও রয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে ভেঙ্কটেশ আইয়ারকেই প্রস্তুত করে নিতে চাইছে ভারতীয় দল। আর ভেঙ্কটেশও যে নিজেরে সেই জায়গায় প্রমান করে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে টি টয়োন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিন ম্যাচে তাঁর রান রয়েছে ৯২। একইসঙ্গে বল হাতেও রয়েছে উইকেট। শেষ টি টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চার ওভার বল করতে পারেননি দীপক চাহার। সেই জায়গায় বল করাই শুধু নয় ২ উইকেটও তুলে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। আর এই সমস্ত দেখেই যথেষ্ট খুশি ভারতীয় দলের হেডস্যার রাহুল দ্রাবিড়।

যদিও ভেঙ্কটেশ আইয়ারের সামনে এখনও অনেক পরীক্ষা বাকি রয়েছে। সেখানে  সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপের দলে নিজের জায়গা ভেঙ্কটেশ করে নিতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp