বিরাটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে বিস্মিত সুনীল গাভাস্কার

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হঠাত্ই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেও নেই বিরাট কোহলি। আর বোর্ডের এই সিদ্ধান্ত দেখেই হতবাক প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। সদ্য রানে ফিরেছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে হঠাত্ কেন তাঁকে বিশ্রামের সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা সেটাই বুঝতে পারছেন না তিনি। বিরাটকে আরও কয়েকটা ম্যাচ খেলানো উচিত্ ছিল বলেই মনে করেন গাভাস্কার।

গত শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ করা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি জিততে পারলেই হোয়াইট ওয়াশ সম্পূর্ণ করবে টিম ইন্ডিয়া। যদিও সেই ম্যাচের আগেই সকলকে চমকে দিয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড। শেষ টি টোয়েন্টিতে ভারতীয় দলে নেই বিরাট কোহলি ও ঋষভ পন্থ। তাঁদের বায়ো বাবলের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আপাতত বিশ্রামে রয়েছেন দুই তারকাই। এরপরই শনিবার ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের টি টোয়েন্টি দল। সেখানেও নেই বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। আর এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কার। সদ্য রানে ফেরা একজন ক্রিকেটারকে যখন আরও বেশী ম্যাচ খেলানোর প্রয়োজন, সেই জায়গায় কেমনভাবে বোর্ড তাঁকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটকে বিশ্রামের সিদ্ধান্ত দেখে বিস্মিত সুনীল গাভাস্কার

ইন্ডিয়া টুডে-তে দেওয়া এক সাক্ষাতকারে সুনীল গাভাস্কার জানিয়েছেন, “আমি বিস্মিত এই সিদ্ধান্ত দেখে। দেরীতে হলেও তিনি রানে ফিরেছেন, আর তা নিয়েই সেদিন আমরা আলোচনা করছিলাম। আর বিরাট সেদিন যে ধরনের শট খেলছিল, তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর বিরাট যে ফর্মে ফিরছে তাও বোঝা গিয়েছিল”।

সুনীল গাভাস্কার এতটুকুতেই থেমে যাননি। এই প্রসঙ্গে প্রাক্তন তারকা ক্রিকেটার আরও জানিয়েছেন, “ব্যাটরদের জন্য যখন যে ফর্মে থাকে যতটা সম্ভব বেশীক্ষণ ম্যাচ খেলাই সবচেয়ে জরুরী। কলকাতায় সেদিনের নক খেলে সদ্য ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। আর তাঁকেই হঠাত্ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে। তাঁর অন্তত আরও একটা ম্যাচ খেলা উচিত্ ছিল। সামনেই টেস্ট সিরিজ রয়েছে, তার আগে বিরাট আরও বেশী আত্মবিশ্বাস পেতেন”।

বিরাট রানে ফেরার পর তাঁকে আরও কিছু ম্যাচ খেলানোর পরামর্শ সুনীল গাভাস্কারের

ইডেন গার্ডেন্সে ভারতের দ্বিতীয় টেস্ট জয়ের পিছনে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। রানে ফেরাই শুধু নয়, ভারতের রানের ভিতটাও সেদিন গড়ে দিয়ে গিয়েছিলেন তিনি। শুরু থেকেই সেদিন বিরাট কোহলি ছিলেন আক্রমণাত্মক। আবার রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর তিনিই দলের হাল ধরেন। তাঁর হাত ধরেই ভারত সেদিন ১০০ রানের গন্ডী টপকেছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেছিললেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি দিয়ে। একইসঙ্গে সেদিন রোহিত শর্মার রেকর্ডও ছুঁয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। কিন্তু এরপরই বিরাট কোহলিকে বিশ্রামের সিদ্ধান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টির আগেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও খেলবেন না তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টতে হঠাত্ কেন বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হল তা নিয়ে মুখ খুলতে চাননি ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। আবার সেই টেস্ট সিরিজে ফিরবেন বিরাট। আর এই গোটা ঘটনাটাই বিস্মিত করছে প্রাক্তন কিংবদন্তী তারকা সুনীল গাভাস্কারকে।

close whatsapp