দ্বিতীয় ম্যাচেও নেই রুতুরাজ, সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন এবং দলে আসতে পারেন কুলদীপ

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬২ রানে জিতেছে ভারত। প্রথমে সম্ভাবনা না থাকলেও পরে সেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। যদিও ব্যাটিংয়ের সুযোদ মেলেনি তাঁর। এবার শোনাযাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেও ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন তিনি। রুতুরাজ গায়কোয়াড় এখনও পর্যন্ত নাকি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই সঞ্জু স্যামসনকে নিয়েই দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশ গড়ার পথে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট।

এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে এত তাড়াতাড়িই  উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না রোহিত শর্মাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কথা চললেও পরপর দুই ম্যাচে একই দল রাখতে দেখা গিয়েছিল তাঁকে। সিরিজ জয়ের পরই ভারতীয় দলে চার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। একইরকম পরিকল্পনা শোনাযাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধেও। উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে ভারত। সিরিজে ১-০-এ এগিয়ে থাকলেও, ধরমশালায় দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরতে পারবে টিম ইন্ডিয়া। আর সেই লক্ষ্যেই দলে খুব একটা পরিবর্তন আনতে নারাজ ভাকতীয় দলের নেতা রোহিত শর্মা। এছাড়াও রুতুরাজ গায়কোয়াড় নেই। তাই সঞ্জু স্যামসনের দলে থাকার সুযোগও বেড়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে নামার সুযোগ পান কিনা সেটা তো সময়ই বলবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেও খেলতে চলেছেন সঞ্জু স্যামসন, এই ম্যাচেও কার্যত নেই রুতুরাজ

তবে এই ম্যাচে বোলিংয়ে লাইনআপে একটা পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে দীপক হুডা সুযোগ পেলেও, ধরমশালায় তাঁর জায়গায় কুলদীপ যাদবকে খেলানোর একটা ভাবনা  রয়েছে ভারতীয় দলের। কারণ ধরমশালার পিচ বরাবরই স্পিন সহায়ক হয়েছে। তাই সেখানে কুলচা জুটিকে কাজে লাগানোর সম্ভাবনাই বেশী। শোনাযাচ্ছে রোহিত শর্মাদের মাথাতেও নাকি এমন ভাবনা কাজ করছে। যদিও এখনও পর্যন্ত কোনওকিছুই নিশ্চিত নয়।

তবে সঞ্জু স্যামসন যে একটা দ্বিতীয় সুযোগ পেতে চলেছেন, তা নিয়ে কারোর কোনও সন্দেহ নেই। প্রথমে এই দলে সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা ছিল না সঞ্জু স্যামসনের। ভারতীয় দলের তরফেও তাঁকে খানিকটা অপেক্ষা করারই ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচের আগে হাতের কব্জিতে চোট পেয়ে হঠাত্ই ছিটকে যান রুতুরাজ গায়কোয়াড়। এতেই সঞ্জু স্যামসনের সামনে ভারতীয় দলে সুযোগের রাস্তা তৈরি হয়েছিলয।

দীর্ঘ ৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে এই তারকা ক্রিকেটারের। যদিও প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। নিজেকে প্রমান করার আরেকটা সুযোগ তিনি পেতে চলেছেন দ্বিতীয় ম্যাচে। সেখানে সঞ্জু স্যামসন নিজেকে প্রমান করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp