সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখে ভাষা হারিয়ে ফেলেছেন কপিল দেব
আপডেট করা - Jan 9, 2023 3:46 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। তাঁর হাত ধরেই শ্রীলহ্কার বিরুদ্ধে রামনের পাহাড় গড়ে তুলেছিল টিম ইন্ডিয়া। আর তাতেই সাফল্যও এসেছিল। সূর্যকুমার যাদবের এমন পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন কপিল দেব। তাঁর মতে শতাব্দীতে কখনও কখনোই এমন একজন ক্রিকেটারকে দেখা যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে একাই কার্যত ভারতীয় েলের জয়ের রাস্তাটা প্রকস্ত করে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীও পেয়েছিলেন েই তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেই অর্ধশতরান পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যদিও সেই ম্যাচে ভারতীয় দলকে জেতাতে পারেননি তিনি। যদিও শেষ টি টোয়েন্টিতে কোনওরকম ভুল করেননি এই তারকা ভারতীয় ক্রিকেটার। একাই কার্যত শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন তিনি। মাত্র ৪৫ বলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন সূর্যকুমার যাদব। তাঁর সেি পারফরম্যান্স েদখার পরই আপ্লুত হয়েছেন কপিল দেব। সচিন তেন্ডুলকর, ভিব রিচার্ডসদের মতো কিংবদন্তীদের সঙ্গেই েই তারকা ক্রিকেটারের তুলনা করছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১২ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব
সেদিন অবশ্য শুরুটা করে দিয়ে গিয়েছিল রাহুল ত্রিপাঠি। এরপর থেকেই মাঠে শুরু হয়েছিল সূর্যকুমার যাদবের তান্ডব। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে এদিন সূর্যকুমার যাদবের ব্যাট থেকে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। ৫১ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এমনটা দেখার পরই সূর্যকুমার যাদবকে নিয়ে বিরাট মন্তব্য করেছিলেন কপিল দেব। তাঁর মতে শতাব্দীতে কখনোই কখনোই এমন ক্রিকেটার আসেন।
বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব জানিেয়েছেন, “কখনও কখনও তাঁর পারফর্ম্যান্সকে বিশ্নেষণ করার জন্য আমি ভাষা হারিয়ে ফেলি। যখন আমরা সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের দেখি এবং ভাবি কোনও কোনও ক্রিকেটার হবেই যে তাদের সঙ্গে নিজেকে এক জায়গায় বসাতে আমাদের বাধ্য করবেই। আমি সচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডস, এবি ডেভিলিয়র্স, বিরাট কোহলিরদের মতো কিংবদন্তী ক্রিকেটারদের দেখেছি। কিন্তু খুব এম তারকাই রয়েছেন যারা তাঁর মতো বলে হিট করতে পারেন। তিনি সত্যিই অনবদ্য। তাঁর মতো ক্রিকেটার শতাদ্বীতে কখনোই কখনোই আসেন”।
গতবরছরই আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছিলেন সূর্যকুমার যাদব। এখনও সেই জায়গা ধরেই রেখেছেন তিনি। নতুন বছরেই টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পয়েন্টেও পৌঁছেছেন সূর্যকুমার যাদব। এই পারফরম্যান্সের ধারা তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।