বিরাটের ইনিংসই চাপমুক্ত করেছিল তাঁকে, সিরিজ জয়ের পর জানালেন রোহিত

Virat and Rohit
Virat and Rohit(Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। তিনি শুধু রানেই ফিরলেন না, তাঁর হাত ধরে ভারতও এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল। ম্যাচ শেষে সেই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের জন্যই যে দ্বিতীয় ম্যাচে চাপের মুহূর্ত থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছিল, তা জানাতেও দ্বিধা করেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত। আর তাতেই আপ্লুত সকলে।

ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে গত শুক্রবার দুরন্ত টি টোয়েন্টিতে শততম টি টোয়েন্টি জয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজও পকেটে পুরে ফেলেছে ভারত। ম্যাচের লড়াইটা হাড্ডহাড্ডি চললেও শেষপর্যন্ত রোহিত শর্মার মুখেই ফুটেছিল জয়ের হাসি। ক্যারিবিয়ান ব্রিগেডকে ৮ রানে হারায় ভারত। সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যদি রোহিত শর্মা এতটুকুতেই খান্ত নন। তাঁর লক্ষ্য এথন ক্যারিবিয়ানদের তৃতীয় ম্যাচেও হারিয়ে হোয়াইট ওয়াশ করা।

যদিও সেই ম্যাচে দলের অন্যতম দুই প্রধান ক্রিকেটার বিরাট কোহলি ও ঋষভ পন্থকে পাওয়া যাবে না। টানা বায়ো বাবলে থাকার ফলে তাদেরকে ছুটি দিয়েছে বোর্ড। রবিবার সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচ জিতলেই বহু রেকর্ডের হাতছানি রয়েছে ভারতের সামনে। টি টোয়োন্টিতে শীর্ষস্থানে পৌঁছে যাবে ভারত। যদিও সেই লক্ষ্যে নামার আগে এখন অনেকটাই চাপমুক্ত ভারত। আর সিরিজ জিতেও আপাতত স্বস্তিতে রোহিত শর্মারা।

বিরাট কোহলির ইনিংস নিয়ে আপ্লুত রোহিত শর্মা

আর সেই সিরিজ জয়ের পর থেকেই অধিনায়ক রোহিত শর্মার মুখে বিরাট কোহলির প্রশ্ংসা। হবে নাই বা কেন, বিরাট কোহলির সেই ৫২ রানের ইনিংসটার সৌজন্যেই তো চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছিল ভারত। আর ম্যাচ শেষে সেই কথাই বারবার উঠে এল রোহিত শর্মার মুখে। আর সেই কথা শুনেই সকলে মুগ্ধ।

বিরাট কোহলি প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, “বিরাট কোহলির ঐ ইনিংসটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। যেভাবে বিরাট খেলতে শুরু করেছিল, তাতে আমার ওপর থেকেও সমস্ত চাপ নিয়ে নিয়েছিলেন তিনি। তাঁর খেলা দেখে সত্যিই চোখ জুরিয়ে গিয়েছে আমার। অসাধারণ ইনিংস খেলেছেন বিরাট”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারত। কিুন্তু শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। শুরুতেই মাত্র ২ রানে ফিরি গিয়েছিলেন ইশান কিষাণ। সেই সময় মাঠে আসা থেকেই দুরন্ত মেজাজে ছিলেন বিরাট কোহলি। প্রথম থেকেই খানিকটা আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। আর তাতেই রোহিত শর্মার ওপর থেকেও চাপ কমে।

যদিও রোহিত শর্মাও কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যান। সেই জায়গা থেকে ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি। আর তাঁর হাত ধরেই ভারত একশো রানের গন্ডী টপকাতে পারে। ভারতের এই জয়ের পিছনে তাঁর ইনিংসের অবদান যে অনস্বীকার্য, তা বলার অপেক্ষা রাখে না। বিরাটের রানে ফেরা তাই তো গোটা ভারতীয় দলকে এখন স্বস্তি যোগাচ্ছে।

close whatsapp