“আমাদের উভয়ের জন্য খেলা শেষ করার উপযুক্ত মঞ্চ” – ভেঙ্কটেশের সঙ্গে তাঁর পার্টনারশিপ প্রসঙ্গে সূর্যকুমার যাদব
সূর্যকুমারের ৩৪ রানের ইনিংসে ৫টি চার ও ১টি ছয়
আপডেট করা - Feb 17, 2022 10:48 am

সূর্যকুমার যাদব কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে ছয় উইকেটে জয়ের পথ দেখানোর ক্ষেত্রে মাত্র ১৮ বলে ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংসের অবদান রাখেন। ভারত চারটি ডেলিভারির মধ্যে পরপর ঈশান কিষাণ ও বিরাট কোহলিকে হারানোর পর সূর্যকুমার ক্রিজে আসেন। যদিও, ডানহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে (২৪*) সঙ্গে নিয়ে অপরাজিত ৪৮ রানের জুটি গড়ে প্রথম টি-টোয়েন্টিতে নির্বিঘ্নে ভারতকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান।
জয়ের পরে, সূর্যকুমার বলেছিলেন যে ক্রিজে থাকার সময় আইয়ারের ইতিবাচক অভিপ্রায় তাঁর নিজের মধ্যে সঞ্চারিত হয়েছিল। “আমি মনে করি ভেঙ্কটেশ আইয়ার যখন ব্যাট করতে এসেছিল, সে যেভাবে ব্যাট করছিল, তার ইতিবাচকতা সম্পূর্ণ আলাদা ছিল, যা আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল। সে একটি বাউন্ডারি দিয়ে তার ইনিংস শুরু করেছিল, তখনই আমি অনুভব করি যে এটি আমাদের উভয়ের জন্য খেলা শেষ করার উপযুক্ত মঞ্চ,” ব্যাটার ম্যাচের পরে সংবাদ সম্মেলনে বলেছিলেন।
তাঁর নিজের ইনিংস সম্পর্কে কথা বলতে গিয়ে, সূর্যকুমার জানিয়েছেন যে তিনি এর আগে অনেকবারই এমন পরিস্থিতিতে পড়েছিলেন এবং খেলাটি শেষ করা তাঁর জন্য “গুরুত্বপূর্ণ” ছিল।
অভিষেক হওয়া রবি বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার
“আমি মনে করি শেষ অবধি থাকা এবং দলকে জিতিয়ে আসাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি অনেকবার এই পরিস্থিতিতে পড়েছি, আমি আগে আউট হয়ে যেতাম, তারপর আমার খারাপ লাগতো। আমি মনে করি পরিস্থিতি ভালো ছিল এবং আমার কাজ ছিল শুধু মাঠে নেমে দলকে জিতিয়ে আসা। এটি ঘটেছে, বিজয়ী দল হিসেবে শেষ করতে পেরে খুব খুশি,” ব্যাটার বলেছেন।
ব্যাটিংয়ে রোহিত শর্মার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ডান-হাতি ব্যাটার বলেছিলেন, “পুরো বিশ্ব দেখেছে যে সে কোন শ্রেণির খেলোয়াড়। সে ভারতের হয়ে অনেক বছর ধরে খেলেছে, সে ঠিক একইভাবে ব্যাটিং করছে যেভাবে সে সবসময় করে। যখন সে পাওয়ারপ্লেতে ব্যাট করে, তার টাইমিং ঠিক থাকলে সে প্রথম ছয় ওভারে যতটা সম্ভব রান সংগ্রহ করার চেষ্টা করে।”
এর আগে, ভারতের হয়ে অভিষেক ম্যাচেই চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া রবি বিষ্ণোইয়ের প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেছেন, “টি-২০ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলার ফলে বিষ্ণোইয়ের সামনে একটি ভালো সুযোগ ছিল, সে সত্যিই ভাল সাড়া দিয়েছে। শিশির থাকায় স্পিনারদের পক্ষে বল গ্রিপ করা সহজ ছিল না। আমি মনে করি এটা রবি বিষ্ণোইয়ের জন্য একটি নিখুঁত অভিষেক ছিল এবং আমি তার জন্য খুব খুশি।”