নিলামের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়লেন সাইমন ক্যাটিচ
আপডেট করা - Feb 18, 2022 2:48 pm

আইপিএল শুরু হতেই ভাঙন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। সেইসঙ্গে শুরু তুমুল বিতর্কও। ফ্র্যাঞ্চাইজির নিলামের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত, আর তাতেই নাকি সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের পদ ছাড়লেন প্রাক্তন অজি তারকা সাইমন ক্যাটিচ। আর সেই সঙ্গেই তুলে দিয়ে গেলেন একাধিক প্রশ্ন। যদিও তিনি মুখে এখনও পর্যন্ত কিছপু বলেননি। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের অন্দরে যে বিতর্কের দানা বাঁধতে শুরু করে দিয়েছে তা বলাই বাহুল্য। এর প্রভাব তাদের খেলায় পড়বে না তো। সেই প্রশ্নই এখন বিভিন্ন মহলে।
গত সপ্তাহের রবিবার শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম। মাঝে কেটে গিয়েছে পাঁচ দিন। ফ্র্যাঞ্চাইজির অন্দরের কোন্দলের আগুনটা এতদিন ছাইচাপা ছিল। কিন্তু নিলাম শেষ হতেই আর নিজের অপমানটা মেনে নিতে পারলেন না সাইমন ক্যাটিচ। কোন্দলটা অবশ্য শুরু হয়েছিল গত মপসুম থেকেই। সেখানেই বারুদের স্তুপে আগুনের কাজটা করল শুধু নিলাম। এরপরই বিস্ফোরণ। নিলামের সিদ্ধান্তে খুশি নন সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ সাইমন ক্যাটিচ। প্রতিযোগিতা শুরুর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।
নিলামের আগে যে স্ট্র্যাটেজি তারা ঠিক করেছিল। তাঁর মতে নিলাম শুরু হওয়ার পর ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা সেই রাস্তাতে হাঁটেননি। টেবিলে ক্যাটিচ, ব্রায়ান লারাদের মতো ক্রিকেটাররা থাকতলেও, নীরব দর্শক ছাড়া আর কিছুই ছিলেন না তারা। নিলামে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনোটাই নাকি পুরনো প্ল্যানিং অনুযায়ী হয়নি। এরপরই দল ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেন এই প্রাক্তন তারকা। আর এই বিস্ফোরক তথ্য বাইরে আসার পরই ক্রিকেট মহলে শুরু তুমুল বিতর্ক।
যদিও কোন্দলের সূত্রপাতটা কিন্তু এবারের নিলাম থেকে নয়। গত মরসুম থেকেই শুরু হয়ে গিয়েছে। আর কার কেন্দ্রে ছিলেন ডেভিড ওয়ার্নার। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে তাঁকে অধিনায়কত্বের পদ থেকে সরানো এবং এরপরই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি সাইমন ক্যাটিচ। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল মন মালিন্যটা।
নিলামের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত, সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব ছাড়লেন ক্যাটিচ
যদিও সবকিছু দূরে সরিয়ে রেখে আইপিএলের নিলামের জন্য তোরজোর শুরু করে দিয়েছিলেন তিনি। এবারে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে কোচিং স্টাফে ক্যাটিচ, টম মুডি ছাড়াও রয়েছে ব্রায়ান লারার মতো নাম। নিবামে যোগ দেওয়ার আগে কোন কোন ক্রিকেটারদের নেওয়া যেতে পারে তা নিয়ে হায়দরাবাদ শিবিরেও তৈরি হয়েছিল নীল নক্সা। সেই স্ট্র্যাটেজি অনুযায়ীই নিলামে ক্রিকেটার নেওয়ার কথা ছিল তাদের।
কিন্তু নিলাম শুরু হতেই নাকি বদলে গিয়েছিল গোটা চিত্রটা। লারা, ক্যাটিচ এহং টম মুডির মতো ব্যক্তিত্বরা নিলামের টেবিলে থাকলেও, বেশীরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে দলের সিইও আরেক কর্ণধারকে সিদ্ধান্ত নিতে। আর শোনাযাচ্ছে সেটাই নাকি মেনে নিতে পারেননি সাইমন ক্যাটিচ। এরপরই দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এখন দেখার তাঁর জায়গায় কোনও নতুন সহকারী কোচ সানরাইজার্স হায়দরাবাদ নিয়ে আসে কিনা।