হাতে চোট রয়েছে দীপক চাহারের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিশ্চিত দ্বিতীয় ম্যাচে

Deepak Chahar
Deepak Chahar. (Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়োন্টিতে দুরন্ত জয় পেয়েছে ভারত। সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শুক্রবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামবে ভারতীয় দল। কিন্তু তার আগেই চোট চিন্তায় জেরবার ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে অনিশ্চিত দীপক চাহার। হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি। কুব সম্ভবত দ্বিতীয় ম্যাচে তাঁকে ছাড়াই হয়ত ভারতীয় দলকে নামতে হবে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি, তারপরই সিদ্ধান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। ক্যারিবিয়ান ব্রিগেডকে প্রথমবার একদিনের ফর্ম্যাটে হোয়াইট ওয়াশ করে ইতিহাস তৈরি করেছেন রোহিত শর্মা। এবার সেই একই লক্ষ্য টি টোয়েন্টিতেও। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়ে গিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা ও সূর্য কুমার যাদবের ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

যদিও ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স ছিল অনবদ্য। আর জয়ের ভিতটা সেখানেই তৈরি হয়েছিল। আর সেই ভিত প্রস্তুতির সময়ই ভারতীয় শিবিরে বড় ধাক্কাটাও এসেছিল। ফিল্ডিং করার সময় হাতে বড়সড় চোট পান দীপক চাহার। সেই সময় ব্যাটিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ড। তাঁর শট আকটাতে গিয়েই বিপত্তি। ডান হাতের বুড়ো আঙুলে বড়সড় চোট পান চাহার।

মাঠে তাঁর চিকিত্সা শুরু হলেও, শেষপর্যন্ত মাঠ চাড়তেই হয়েছিল চাহারকে। ডাগ আউটে বসেই চলছিল তাঁর চিকিত্সা। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। আর সেই ছবি দেখার পর থেকেই ভারতীয় দলের ভক্তদের মধ্যে দানা বাঁধছে ক্রমশ আশঙ্কা। যদিও ভারতীয় দলের তরফে এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানা যায়নি। কিন্তু তাঁর চোট যে বেশ ভাল মতোই লেগেছিল, তা দেখেই বোঝা যাচ্ছিল।

হাতের চোটের জন্য দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিশ্চিত দীপক চাহার

বোলিং বা ফিল্ডিং যেমন করেননি, তেমন ব্যাট হাতেও আর তাঁকে দেখা যায়নি। যদিও সূর্য কুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যা্ন্সের জেরে তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে তিনি থাকবেন কিনা তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। হওয়াটাই স্বাভাবিক। এই মুহূর্তে ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে অন্যতম ফেভারিট।

দক্ষিণআফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। তাঁর অর্ধশতরানে ভর করে প্রায় ম্যাচ জিতেই এসেছিল ভারত। কিন্তু শেষপর্যন্ত ভাগ্য সঙ্গ দেয়নি। সেই ম্যাচ জিততে পারেনি ভারত। তবে লোয়ার ব্যাটার হিসাবে ভারতীয় দলে জগা করে নিয়েছেন দীপক চাহার। একইসঙ্গে তাঁর বোলিংয়ের দক্ষতাও বেশ নজর কেড়েছে সকলের।

এরপরই আইপিএলে এবার রেকর্ড দামে বিক্রি হয়েছেন দীপক চাহার। ১৪ কোটি টাকায় গিয়েছেন চেন্নাই সুপার কিংসে। এরপরই প্রথমবার টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের হয়ে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই চোট। দ্বিতীয় ম্যাচে তাঁর নামা নিয়েই চলছে জল্পনা।

close whatsapp