আসন্ন মরসুমে বিরাটের পরিবর্তে ডুপ্লেসিই হতে চলেছেন আরসিবির অধিনায়ক
আপডেট করা - Feb 17, 2022 4:01 pm

সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে চলেছেন ফাফ ডুপ্লেসি। এখন শুদুই সরকারীভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবারের নিলামের আগে বেঙ্গালুরুরও সেই দিকেই নজর ছিল। তাই তো প্রথমে শ্রেয়স আইয়ারকে নিতে চেয়েছিল। তাঁকে না পেলেও পরে অবশ্য ফাফ ডুপ্লেসিকে দলে নিয়েছিল তারা। আর বিরাটের জায়গায় তিনিই যে অধিনায়ক হতে চলেছেন তা বেশ স্পষ্ট।
গতবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হও.ার আগেই রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। ২০২২ সালে আর বেঙ্গালুরু শিবিরের অধিনায়ক থাকবেন না তিনি। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিও। নিজের খেলায় আরও মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি।
আর বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই নচুন চিন্তা শুরু হয়েছিল রয়্যাল চ্যালে়ঞ্জার্সের অন্দর মহলে। গত শনি ও রবিবার আইপিএলের মেগা নিলাম আয়োজিত হয়েছিল। সেই মঞ্চে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরুর দুটো লক্ষ্য ছিল। প্রথমত ছিল বিরাট পরবর্তী একজন যোগ্য নেতাকে দলে নেওয়া। একইসঙ্গে দলের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করা। এমন পরিস্থিতিতে ডুপ্লেসিকে নিতে পেরে এখন অনেকটাই স্বস্তিতে তারা।
বিরাটের জায়গায় অধিনায়ক হিসাবে ফাফ ডুপ্লেসিকেই অধিনায়ক হিসাবে পছন্দ আরসিবির
বিরাট পরবর্তী অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের সঙ্গে ফাফ ডুপ্লেসিও ছিল বেঙ্গালুরুর তালিকায়। প্রথমটায় সফল হয়নি তারা। কিন্তু ডুপ্লেসিকে দলে তুলতে কোনওরকম সমস্যা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলের প্রথম দিনই ফাফ ডুপ্লেসিকে দলে তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেইসঙ্গেই কার্যত তাঁকে অধিনায়ক হিসাবে ঠিক করে ফেলেছে তারা।
আইপিএল খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করার অবিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর নেতৃত্বে বহু ম্যাচ জিতেওছে দক্ষিণ আফ্রিকা। তাই বিরাট পরবর্তী অধিনায়ক হিসাবে তাঁকেই সবচেয়ে বেশী পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথম দিনে গ্লেন ম্যাক্সওয়েলের নাম শোনা গেলেও, এবারের আইপিএলের শুরু থেকে পাওয়া যাবে না তাঁকে। আর ডুপ্লেসিকে পুরো মরসুমই পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কয়েকদিন আগেই ডুপ্লেসিকে অধিনায়ক হিসাবে দেখার ব্যপারে ইচ্ছাপ্রকাশ করেছিলেন হর্শাল পটেল। সেই সময় থেকেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। এবার সেটাই হতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্দরে কান পাতলেও অধিনায়ক হিসাবে ডুপ্লেসির কথাই শোনাযাচ্ছে। আসন্ন মরসুমে নতুন অধিনায়কের নেতৃত্বে নামতে চলেছে আরসিবি। এখন শুদুই ফাফ ডুপ্লেসির নাম ঘোষণা হওয়ার অপেক্ষা।