ব্যাটার হিসাবেই হার্দিককে দলে নেওয়া হয়েছে, জানিয়ে দিলেন আশিস নেহেরা

Hadrik Pandya
Hadrik Pandya . (Photo by Francois Nel/Getty Images)

অল রাউন্ডার নয়, গুজরাত টাইটান্সের হয়েও কী ব্যাটার হার্দিক পান্ডিয়াকেই দেখা যাবে।  আশিস নেহেরার মন্তব্য শোনার পর তো তেমনটাই মনে করছেন সকলে। আসন্ন আইপিএলে অল রাউন্ডার হিসাবে নয়, ব্যাটার হিসাবেই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশিস নেহেরা। সকলের মুখে হার্দিকের অল রাউন্ডার হিসাবে পারফরম্যান্সের কথা শোনা গেলেও, গুজরাত লায়ন্সের প্রধান কোচ আশিস নেহেরা কিন্তু তা নিয়ে এতটুকু চিন্তিত নন। বরং ব্যাটার হার্দিককে পেয়েই খুশি তারা।

দীর্ঘদিন ধরেই সমালেচকদের তোপের মুখে রয়েছেন হার্দিক পান্ডিয়া। আর সকলের মুখেই হার্দিকের অলরাউন্ডার হিসাবে পারফরম্যান্স নিয়ে কথা। হবে নাই বা কেন। প্রায় দু বছর ধরে হার্দিককে ব্যাট হাতে দেখা গলেও, বল হাতে সেরমভাবে দেখা যায়নি। এমনকী গতবছরের আউপিএলেও হার্দিককে দিয়ে বোলিং করাননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। একই চিত্র দেখা গিয়েছিল ভারতীয় দলের জার্সিতেও।

টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিককে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। যদিও নির্বাচকদের তরফে তখন বলা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে অল রাউন্ডার হিসাবেই দলে রাখা হয়েছে। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চিত্রটা অন্যই ছিল। প্রথম দু ম্যাচে পাকিস্াতান ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বল হাতে দেখা যায়নি। বলা বাহুল্য সেই দুই ম্যাচই ভারতের বিশ্বকাপ থেকে বিদায়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল।

এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। নিজেেই ভারতীয় সিবির থেকে কয়েকদিনের জন্। বিশ্রাম চেয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার ভারতের তারকা অল রাউন্ডারকেই দেখা আইপিএলের মঞ্চে। নতুন ভূমিকায় আইপিএল দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে এবার দেখা যাবে হার্দিক পান্ডিয়াক। অধিনায়কের সঙ্গে অল রাউন্ডার নয়, ব্যাটারের ভূমিকাই বার পালন করবেন তিনি।

অল রাউন্ডার নয় ব্যাটার হার্দিককে পেয়েই বেশী খুশি গুজরাত টাইটান্স

ইন্ডিয়া টুডে-তে দেওয়া সাক্ষাতকারে এই প্রসঙ্গে আশিস নেহেরা জানিয়েছেন, “যদি হার্দিক বল করতে পারেন তো খুবই ভাল। কিন্তু সত্যি কথা বলতে কী তাঁকে আমরা ব্যাটার হিসাবে পেয়েই সবচেয়ে খুশি। আমার মনে হয় বিশ্বের কোনও টি টোয়েন্টি দলেই ব্যাটার হার্দিক সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। যেকোনও পজিথনে ব্যাটিং করার দক্ষতা রয়েছে হার্দিক পান্ডিয়ার”।

আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিয়েছিল এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স। বিরাট অঙ্কে এবার তাদের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৫ কোটি টাকায় হার্দিককে দলের অধিনায়ক করেছে গুজরাত টাইটান্স। হার্দিকও এমন সম্মান পেয়ে আপ্লুত। দলের নতুন অধিনায়কের কাঁধে প্রথম থেকেই চাপের বোঝা যে চাপিয়ে দিতে চায় না তা এখন থেকেই স্পষ্ট।

যখন সকলে হার্দিকের অল রাউন্ডিং পারফরম্যান্স নিয়ে কথা বলতে ব্যস্ত, সেই সময় গুজরাত শুধু ব্যাটার হার্দিককেই মাঠে দেখতে চাইছে। অন্যদিকে মাঠে ফেরার জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন হার্দিক পান্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp