আইপিএল ২০২২, ম্যাচ ৪২: পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

ইতোমধ্যেই দুটি সেঞ্চুরি করা রাহুল তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে কী করেন তার দিকে নজর থাকবে

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শুক্রবার আইপিএল-এর ৪২তম ম্যাচে লড়াই পয়েন্ট তালিকার মাঝের দিক থাকা দুই দল পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মধ্যে। ৮টি ম্যাচে ৪টি জয় এবং সমসংখ্যক হারের সাথে পিবিকেএস পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। তারা আগের ম্যাচে ২০ ওভারে ১৮৭ রান করার পর  চেন্নাই সুপার কিংসকে ১১ রানে পরাজিত করেছিল।

অন্যদিক লখনউ ধারাবাহিকভাবে ম্যাচ জেতা শুরু করলেও পরের দিকে মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে এবং ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তারা শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করার পর ৩৬ রানে জিতেছিল। এই ম্যাচে চোট সারিয়ে আভেশ খান ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। 

পিচ রিপোর্ট

পুনের মাঠে ভালো বাউন্স আছে। ফলে জেসন হোল্ডার, কাগিসো রাবাডার মতো লম্বা পেসাররা অতিরিক্ত সুবিধা পাবেন। প্রথম তিন-চার ওভার নির্বিঘ্নে খেলে দিতে পারলে বড় রান আশা করতে পারেন ব্যাটাররা। ১৮০-র বেশী স্কোর প্রত্যাশিত।  

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস 

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, সন্দীপ শর্মা, অর্শদীপ সিং।

লখনউ সুপার জায়ান্টস

কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, ক্রূণাল পান্ডিয়া, দীপক হুডা, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌথাম, জেসন হোল্ডার, দুষ্মান্থা চামিরা, রবি বিষ্ণোই, আভেশ খান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শিখর ধাওয়ান – ৫৯ বলে ৮৮ করে আগের ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ধাওয়ান। এখনও অবধি ৩০২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

দীপক হুডা – ২টি হাফ সেঞ্চুরিসহ ১৯৩ রান করেছেন। যদিও টুর্নামেন্টের শুরুর দিকের ফর্ম আবার ফিরে পেতে চাইবেন। বল হাতে এক উইকেট তুলেছেন।

অলরাউন্ডার 

লিয়াম লিভিংস্টোন – ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে আছেন। ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, দ্রুত গতিতে রান তোলা থামাচ্ছেন না। ২৪৫ রান করেছেন ১৮৭.০২ স্ট্রাইক রেটে।

ক্রূণাল পান্ডিয়া – ১১২ রান করেছেন ১৪৭.৩৬ স্ট্রাইক রেটে। এর সঙ্গে ৬.৭৮ ইকোনমি রেটে ৭টি উইকেটও তুলেছেন।

বোলার

রাহুল চাহার – রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে বেশ সফল। সেই তালিকায় চাহারও আছেন ৮ ম্যাচে ১০ উইকেট নিয়ে।

আভেশ খান – আগের ম্যাচে চোটের কারণে না থাকলেও লখনউয়ের সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই। ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

উইকেটকিপার 

কেএল রাহুল – এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে জস বাটলারকে যদি কেউ টেক্কা দিতে পারেন বলে মনে হচ্ছে, তিনি হলেন রাহুল। ৮ ম্যাচে ৩৬৮ রান করেছেন ১৪৭.৭৯ স্ট্রাইক রেটে।

পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), দীপক হুডা, ক্রূণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, রবি বিষ্ণোই, আভেশ খান।

close whatsapp