নিলামে আভেশকে দিল্লি কিনতে না পারায় তাঁকে জড়িয়ে ধরে ক্ষমা চায়লেন ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পান্ত

১০ কোটি টাকায় আভেশকে লখনউ সুপার জায়ান্টস কেনে

Avesh Khan
Avesh Khan. (Photo Source: Instagram)

সফল পরিচালনের মধ্যমে সবেমাত্র আইপিএল মেগা নিলাম ব্যাঙ্গালোরে সমাপ্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের পছন্দের খেলোয়াড় বাছাই করে দল গঠন করেছে। বেশ কয়েকজন খেলোয়াড়কে তাদের পুরানো দল পুনরায় কিনতে সক্ষম হয়েছে। যদিও কিছু ক্রিকেটারকে তাদের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজিগুলি ফিরিয়ে আনার চেষ্টা করলেও অর্থের অভাবে ফেরাতে ব্যর্থ হয়েছে। নিলেমের পর জানা গেল এমনই এক ক্রিকেটারের কাহিনী। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা পেসার আভেশ খানকে দিল্লি আবার কিনতে চায়লেও নবনিযুক্ত দল লখনউ সুপার জায়ান্টস ১০ কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনে নেয়। 

লখনউ তাঁকে কেনার পর আভেশ তাঁর অভিজ্ঞতা প্রকাশ করেছেন এবং যোগ করেছেন যে তিনি এক মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু কিছুক্ষণ পরে সব স্বাভাবিক হয়। তিনি বলেছিলেন যে তিনি কম করে সাত কোটি টাকার বিড আশা করেছিলেন কিন্তু লাইভ আপডেট পাননি কারণ তিনি ভারতীয় দলের সঙ্গে কলকাতাগামী বিমানে ছিলেন।  

কলকাতায় বিমান থেকে নামার পর পান্তের ও আভেশের মধ্যে একটি আবেগঘন মুহূর্ত তৈরী হয়

“আমি তখন বিমানে ছিলাম এবং আশা করেছিলাম অন্তত সাত কোটি টাকা পাব। কিন্তু যেহেতু আমি বিমানে ছিলাম এবং নিলামটি লাইভ দেখতে পারিনি, তাই কোন দল আমাকে বাছাই করবে এবং কত টাকা দেবে তা নিয়ে ভেবে আমি কিছুটা নার্ভাস বোধ করছিলাম। অবতরণ করার পরে যখন আমি জানতে পারি যে লখনউ আমাকে ১০ কোটিতে কিনেছে, আমি পাঁচ সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল, আমি ভালো বোধ করলাম,” স্পোর্টসকীড়ার সাথে কথা বলার সময় আভেশ খান বলেছিলেন।

আভেশ পরে তাঁর প্রাক্তন অধিনায়ক ঋষভ পান্তের সাথে একটি আবেগপূর্ণ মুহূর্ত প্রকাশ করেছেন এবং যোগ করেছেন যে কীভাবে পান্ত তাঁকে জড়িয়ে ধরেছিলেন এবং তাঁকে দলে ফিরিয়ে আনতে না পারার জন্য ক্ষমা চেয়েছিলেন। এই পেসার আরও যোগ করেছেন যে তিনি রিকি পন্টিং, পান্ত ও দলের বাকিদের অভাব বোধ করবেন। পান্তের সঙ্গে আভেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সময় থেকে পরিচিত।

“আমি তাদের [রিকি পন্টিং ও বাকিদের] অভাব বোধ করব কারণ দিল্লি ক্যাপিটালসের সাথে আমার একটা মানসিক সংযোগ ছিল। আমাদের বিমান কলকাতায় অবতরণ করার পরে, আমি বাইরে ঋষভের সাথে দেখা করি এবং সে আমাকে আলিঙ্গন করার জন্য তার বাহু খুলে ধরেছিল। সে আমাকে বলল, ‘সরি, লে না পায়ে’ (দুঃখিত, আমরা তোমাকে কিনতে পারিনি)। কারণ তাদের কাছে বেশী অর্থ বাকি ছিল না এবং আরও খেলোয়াড় কিনতে হত,” পান্তের সঙ্গে তাঁর কথোপক্তহন প্রসঙ্গে আভেশ বলেছেন।

তিনি শেষে বলেন, “আমি যখন নিলামটি পরে দেখেছিলাম, আমি দেখেছিলাম যে তারা আমার জন্য ৮.৭৫ কোটি অবধি চূড়ান্ত বিড করেছে, কিন্তু লখনউ শেষ পর্যন্ত সর্বোচ্চ বিড করেছে। সুতরাং, ঋষভের সাথে এটি একটি খুব আবেগপূর্ণ মুহূর্ত ছিল; আমরা অনূর্ধ্ব-১৯ একসঙ্গে খেলেছি, ম্যাচের পর আমরা সবসময় একসঙ্গে বসে থাকি, একসঙ্গে আড্ডা দিই,” খান যোগ করেন। 

close whatsapp