আইপিএলে কলকতার ফ্র্যাঞ্চাইজিতে ব্রাত্য বাংলার ক্রিকেটাররা, ক্ষুব্ধ সম্বরণ বন্দ্যোপাধ্যায়

Sambaran Banerjee
Sambaran Banerjee. (Photo Source: Twitter)

আইপিএলের মেগা নিলাম শেষ। গত শনি ও রবিবার দুদিন ধরে বেঙ্গালুরুতে হওয়া নিলামে বহু ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইড়ার্স। কিন্তু সেই তালিকা খুঁজলে দেখা যাবে একজনও বাঙালী ক্রিকেটার তাদের দলে নেই। শুধু নেই নয়, বাঙালী ক্রিকেটাররা যখন নিলামে উঠেছিল তাদের জন্য বিড পর্যন্ত করতে দেখা যায়নি কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিদের। আর এটাই মেনে নিতে কষ্ট হচ্ছে প্রাক্তন ভারতীয় দলের নির্বাচক ও ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের।

বাংলার ক্রিকেটের জন্য এই দৃষ্টান্তও খুবই খারাপ বলেও মনে করছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। গত দুদিন ধরে বেঙ্গালুরুতে হয়ে গিয়েছে আইপিএলের মনেগা নিলাম। প্রায় ৫৯০ জন ক্রিকেটারকে নিয়ে চলেছে এবারের নিলামের অনুষ্ঠান। তারকাদের পাশাপাশি অবাছাই ক্রিকেটাররা যেমন ছিলেন, তেমনই ছিলেন বিভিন্ন রাজ্যের ক্রিকেটাররাও। বাংলা থেকেও এবারেরর নিলামে ক্রিকেটারদের সংখ্যা নেহাত কম ছিল না।

সব মিলিয়ে বাংলা থেকে ১৫ জন ক্রিকেটার এবারের নিলামে অংশগ্রহন করেছিলেন। তাদের মধ্যে বেশ কিছু ক্রিকেটার দলও পেয়েছেন। আবার কেউ কেউ পাননি। নিলামে তা হতেই পারে। কিন্তু প্রাক্তন তারকা সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে অবাক লেগেছে নাইট রাইডার্সের একজনও বাহালী ক্রিকেটারের জন্য বিড না করা। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাদের দলে সেই রাজ্যের একজন না একজন ক্রিকেটারকে রেখেছে।

সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এবার বলেই নয়, বেশ কয়েক বছর ধরেই কেকেআর লোকাল ছেলে নিচ্ছে না। মালিক শ্রমিক সম্পর্কের মানসিকতা নিয়ে চলছে কেকেআর। যেহেতু এটা প্রাইভেট লিগ তাই যাকে খুশি তারা নিতে পারে, এমনই মনোভাব রয়েছে কেকেআরের। এটা বাংলা ক্রিকেটের পক্ষে খুবই দূর্ভাগ্যজনক”।

কেকেআর শিবিরে সুযোগ হয়নি বাংলার ক্রিকেটারদের, অসন্তুষ্ট সম্বরণ বন্দ্যোপাধ্যায়

ক্ষুব্ধ সম্বরণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “নিলামে বাংলার অনেক ক্রিকেটারই ছিলেন। তাদেরমধ্যে বেশ কিছু ক্রিকেটারই সুযোগ পেয়েছেন অন্যদলে। লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের রাজ্যের ক্রিকেটারদের দলে নিয়েছে। একমাত্রই কেকেআরই নেয়নি। এটা সত্যিই দূর্ভাগ্যজনক”।

আইপিঅএলের প্রথম দিন যখন ঋদ্ধিমান সাহা নিলামে উঠেছিলেন, তখন অনেকেই প্রত্যাশা করেছিলেন নাইট রাইডার্স হয়ত তাঁর জন্য ঝাঁপাতে। কারণ তখনও পর্যন্ত নাইট শিবিরে কোনও উইকেট কিপার ব্যাটার ছিলেন না। কিন্তু নাইটরা তাঁর জন্য বিডই করেনি। একইরকমভাবে বাকি বাঙালী ক্রিকেটারদের জন্যও কোনও বিডিং করতে দেখা যায়নি নাইট রাইডার্সকে। আর তাতেই বঙ্গ ক্রিকেটের প্রাক্তনরা বেশ অসন্তুষ্ট। যদিও প্রাইভেট লিগে দল তাঁর ইচ্ছামতো ক্রিকেটার নিত পারে, এ নিয়ে কারোরই কিছু বলার নেই। সেই কথা্ও স্বীকার করে নিয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

এবারের নিলামে শ্রেয়স আইয়ারকে তুলে নিয়ে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও তাদের রয়েছে টিম সাউদি। আগামী ২৭ মার্চ থেকে শুরু আইপিএল। এবারে সেখানে তারা কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

close whatsapp