“অবশেষে মূল্য পেলেন” – ৮.৭৫ কোটি টাকার বিনিময়ে জেসন হোল্ডার লখনউ দলে যাওয়ার পর টুইটারের প্রতিক্রিয়া

গত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন হোল্ডার

Jason Holder
Jason Holder. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

শনিবার আইপিএল ২০২২ মেগ নিলামে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস ৮.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। দুই দিনের ইভেন্টের আগে বিপুল অর্থ পেতে পারেন এমন যে কটি নাম নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডার। 

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে পরপর চার বলে চার উইকেট নিয়ে নজির গড়েছিলেন তিনি। এছাড়া ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজেও তিনি অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়েছেন। প্রথম ওয়ানডেরে হাফ সেঞ্চুরি করেন এবং শেষ ওডিআইয়ে ৪ উইকেট তোলেন। 

লখনউ এবং গত সংস্করণের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাঁকে এই মরসুমে দলে রাখতে সবচেয়ে বেশী আগ্রহ দেখিয়েছিল। দুটি দলই তাঁকে পেতে একটি তীব্র বিডিং যুদ্ধে জড়িয়ে পড়ে। উদ্বোধনী সংস্করণের বিজয়ী রাজস্থান রয়্যালস এবং পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও তাদের আগ্রহ প্রকাশ করে হোল্ডারের জন্য দর হাঁকে। যদিও সুপার জায়ান্টসের দরের সামনে বাকিরা পেরে ওঠেনি।  

লখনউ সুপার জায়ান্টস জেসন হোল্ডারকে ৮.৭৫ কোটি টাকায় কেনার পর সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

https://twitter.com/kunaalyaadav/status/1492422245146267649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492422932718833664%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fopeners-and-all-rounders-sorted-for-lucknow-twitter-reacts-as-lsg-bag-jason-holder-for-inr-8-75-crore%2F

https://twitter.com/Rk_Harshit/status/1492422701235187714?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492422701235187714%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fopeners-and-all-rounders-sorted-for-lucknow-twitter-reacts-as-lsg-bag-jason-holder-for-inr-8-75-crore%2F

https://twitter.com/imkhimansh2/status/1492416989520068608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492416989520068608%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fopeners-and-all-rounders-sorted-for-lucknow-twitter-reacts-as-lsg-bag-jason-holder-for-inr-8-75-crore%2F

close whatsapp