হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি টোয়েন্টি সিরিজে নেই লোকেশ রাহুল, দলে এলেন রুতুরাজ ও হুডা

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter/BCCI)

ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রেংয়ে চোট পেয়ে টি টোয়েন্টি সিরিজ থেকে চিটকে গেলেন লোকেশ রাহুল। একইসঙ্গে খেলতে পারবেন না অক্ষর পটেলও। আর তাতেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে নামার আগে খানিকটা হলেও চিন্তা বাড়ল রাহুল দ্রাবিড়, রোহিত শর্মার। রাহুল ও অক্ষর পটেলের জায়গায় ভারতীয় টি টোয়েন্টি দলে এলেন দীপক হুডা ও রুতুরাজ গায়কোয়াড়।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ চলাকীলনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। এরপরই তাঁর পরীক্ষা নীরিক্ষা করার পর বিশ্রামের পরামর্শ দিয়েছেন ভারতীয় শিবিরের চিকিত্সকরা। আপাতত বেঙ্গালুরুতে রিহ্যাব সারবেন তিনি। অন্যদিকে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষর পটেল। রিহ্যাব সেশন সারলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নাকি ফিট নন তিনি। আর সেজন্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাঁকেও না রাখার সিদ্ধান্ত নির্বাচকদের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছিলেন না লোকেশ রাহুল। বোনের বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফেরেন এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচে এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও, তাঁর পারফরম্যান্সে খুশি হয়েছিলেন সকলে। কিন্তু সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর সেই চোটের জন্যই ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না লোকেশ রাহুল।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল

বোর্ডের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লোকেশ রাহুল। অক্ষর পটেল তাঁর চুড়ান্ত পর্যায়ের রিহ্যাব শুরু করেছেন। শীঘ্রই পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি। দুই ক্রিকেটারকেই এনসিএ-তে রিহ্যাবের পরামর্শ দেওয়া হয়েছে”।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়ে চিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বোর্ডের তরফে। শোনাযাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ফিরতে পারেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি অক্ষর পটেল। তাদের জায়গায় ভারতীয় দলে এসেছেন দীপক হুডা ও রুতুরাজ গায়কোয়াড়।

কিন্তু লোকেশ রাহুল না থাকায় ভারতীয় দলের চিন্তা বাড়াটাই স্বাভাবিক। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে ক্যারিবিয়ান ব্রিগেড। সেই ধারা এখানেও তারা অব্যহত রাখতে চায় তারা। সেখানে লোকেশ রাহুল না থাকায় ব্যাটিং নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরের অন্দরে।

close whatsapp