৮ই মে থেকে ২৩শে মে পর্যন্ত আইপিএলে না খেলার সম্ভাবনা শাকিব আল হাসানের
চলতি বিপিএলে শাকিব সর্বোচ্চ উইকেটশিকারী
আপডেট করা - Feb 9, 2022 4:12 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ সংস্করণের ৮ই মে থেকে ২৩শে মে পর্যন্ত সময়ের ম্যাচগুলিতে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের খেলতে পারার সম্ভাবনা অতি ক্ষীণ, কারণ ওই সময় বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে। লঙ্কানরা ২০২২ সালের মে মাসে দুটি টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ সফর করবে। সিরিজটি ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইপিএল কর্তৃপক্ষকে জানিয়েছে যে শাকিব ৮ই মে থেকে ২৩শে মে পর্যন্ত ভারতীয় টি-টোয়েন্টি লিগে উপস্থিত থাকতে পারবেন না। তবে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরো সময়কালই পেতে পারে তাঁর ফ্র্যাঞ্চাইজি কারণ তিনি বাংলাদেশের টেস্ট স্কোয়াডের অংশ নন।
শাকিব আইপিএল ২০২১-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে আটটি ম্যাচ খেলে ৭.১৯ ইকোনমি রেটে চার উইকেট তোলেন। ব্যাট হাতে তিনি ১০০-র কম স্ট্রাইক রেটে ৪৭ রান করেন।
https://twitter.com/SyedYSami/status/1491318813052534784
শাকিব চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুরন্ত ফর্মে আছেন
অন্যদিকে, মুস্তাফিজুর আইপিএল ২০২১-এর সময় রাজস্থান রয়্যালসের (আরআর) প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ১৪টি ম্যাচ খেলেন এবং ৮.৪১ ইকোনমি রেটে ১৪টি উইকেট শিকার করেছিলেন। শাকিব এবং মুস্তাফিজুর উভয়েই সেই ৪৮জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন যাঁরা মেগা নিলামের জন্য সর্বাধিক ২ কোটি টাকার ভিত্তি মূল্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল ২০২২) ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব। ফরচুন বরিশালের প্রতিনিধিত্ব করে, তিনি এখনও পর্যন্ত আট ম্যাচে ১৪১.৫০ স্ট্রাইক রেটে এবং ২৮.১২ গড়ে ২২৫ রান করেছেন। তিনি তাঁর বাঁহাতি স্পিন দিয়ে ৪.৯২ ইকোনমি রেটে ১৪টি উইকেটও শিকার করেছেন।
সিলেটে সানরাইজার্সের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বরিশাল অধিনায়ক। তিনি চারটি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৮ রান করেন। বল হাতে ওই ম্যাচে ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে একটি সামগ্রিক অলরাউন্ড পারফর্ম্যান্স দেখানোর পাশাপাশি তিনি বরিশালকে ১২ রানে জিততে সাহায্য করেন।
অন্যদিক মুস্তাফিজুর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ছয় ম্যাচে ৬.৭৯ ইকোনমি রেটে এবং ১২.১৭ গড়ে ১২ উইকেট নিয়ে উইকেটশিকারীর তালিকায় তিন নম্বরে আছেন।
আইপিএল নিলাম বেঙ্গালুরুতে দুই দিন ধরে – ১২ ও ১৩ই ফেব্রুয়ারি – অনুষ্ঠিত হবে।