মর্গ্যানের দিকে নজর বেঙ্গালুরু, পঞ্জাব কিংস সহ নাইট রাইডার্সেরও

Eoin Morgan
Eoin Morgan. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

আসন্ন আইপিএলে কোন ক্রিকেটার কোন দলে যাবে তা তো ১২ ও ১৩ ফেব্রুয়ারীর মেগা নিলামের পরই জানা যাবে। তবে হিসাব নিকাশ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তাদের। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে চলছে ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন আলোচনা। সেখানেই এবারের আইপিএলে সকলের চোখ রয়েছে ইয়ন মর্গ্যানের দিকে। গতবার তাঁর নেতৃত্বে আইপিএলের ফাইনালে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চ্যাম্পিয়ন গতে পারেনি তারা। এই মরসুমে মেগা নিলামের আগে ইয়ন মর্গ্যানকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়ছে কেকেআর।

আইপিএলে ২০১০ সালে অভিষেক হয়েছিল ইয়ন মর্গ্যানের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। যদিও এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি তিনি। কিন্তু ইতিমধ্যেই তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা হয়ে গিয়েছে ইয়ন মর্গ্যানের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে ৮৩টি ম্যাচে ১৪০৫ রান রয়েছে ইয়ন মর্গ্যানের।

এবারের আইপিএলে ফের নিলামে উঠবেন ব্রিটিশ অধিনায়ক। আর তাঁকে নেওয়ার লক্ষ্যে আবারও সেই পুরনো তিন ফ্র্যাঞ্চাইজিরই সবচেয়ে বেশী নজর রয়েছে ইয়ন মর্গ্যানের দিকে। কলকাতা নাইট রাইডার্স সহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসের নজর রয়েছে এবার ইয়ন মর্গ্যানের দিকে। কেন তাঁকে এই তিনটি ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে তাই দেখে নেওয়া যাক।

মিডল অর্ডার ও অধিনায়কত্বের জন্য ইয়ন মর্গ্যানের দিকে নজর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

এবি ডেভিলিয়র্সের অবসর এবং বেঙ্গালুরুর অধিনায়কত্বের জন্য ইয়ন মর্গ্যানের দিকে নজর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরের। ডেভিলিয়র্স যাওয়ার পর বেঙ্গালুরুর মিডল অর্ডার পজিশন খালি। সেইসঙ্গে ডেভিলিয়র্স বরাবরই দলের ফিনিশারের ভূমিকা পালন করতেন। সেই অভাব পূরণ করতেই এবার মর্গ্যানকে নিতে চাইছে তারা। একইসঙ্গে ইংল্যান্ডের একদিন ও টি টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বে ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। বিরাট এবার অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সেই জায়গায় মর্গ্যানকে আনার ভাবনা রয়েছে আরসিবির।

অধিনায়কত্বের জন্য পঞ্জাব কিংসেরও নজর রয়েছে ইয়ন মর্গ্যানের দিকে

বেঙ্গালুরুর মতোই এই নিলাম থেকে নিজেদের অদিনায়ক বেছে নিতে চাইছে পঞ্জাব কিংসও। আর সেজন্যই মর্গ্যানকে নিয়ে তাদের শিবিরেও চলছে হিসাব নিকাশ। লোকেশ রাহুল এবার চলে গিয়েছে। দলের নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার যেমন প্রয়োজন তেমনই রাহুলের জায়গায় একজন দক্ষ ব্যাটারও দরকার পঞ্জাব শিবিরে। সেজন্যই মর্গ্যানকে তাদের পছন্দ। সেইসঙ্গে মিডল অর্ডারে যখেষ্ট নির্ভরশীল ব্যাটার ইয়ন মর্গ্যান। এছাড়া তাঁক নেতৃত্বে গতবার আইপিএলের ফাইনালে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সব মিলিয়ে মর্গ্যানকে নিতে পারে পঞ্জাব কিংসও।

ছেড়ে দিলেও এবারের নিলামে মর্গ্যানকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স

ছেড়ে দিলেও, ইয়ন মর্গ্যানের দিকে নজর রয়েছে কলতাটা নাইট রাইডার্সেরও। গতবার তাঁক নেতৃত্বেই ফাইনালে পৌঁছেছিল নাইট রাইডার্স। এবার তাঁকে ছেড়ে দেওয়া হলেও, মর্গ্যানকে যে নাইট রাইডার্সের নেওয়ার কোনও ইচ্ছা নেই এমনটা নয়। পুরনো ক্রিকেটারদের যে তারা ফের দলে নিতে পারে এমন ইঙ্গিত কিন্তু নাইট রাইডার্স শিবিরের তরফে পাওয়া গিয়েছে আগেই। ১২ ও ১৩ ফেব্রুয়ারী চূড়ান্ত ভাগ্য নির্দারণ হবে এই ব্রিটিশ তারকার।

আইপিএলের মঞ্চে বেঙ্গালুরুর হয়েই অভিষেক হয়েছিল মর্গ্যানে। এরপরই বড় অঙ্কের বিনিময়ে নাইট রাই়ার্সে চলে গিয়েছিলেন মর্গ্যান। সেখান থেকে পঞ্জাব কিংস। কিন্তু এই দুই ফ্র্যাঞ্চাইজিতে তখন পুরো সময় খেলতে পারেননি মর্গ্যান। যদিও শেষ তিন বছর নাইট রাইডার্সের জার্সিতে পুরো মরসুম খেলেছেন তিনি। সেখানেই তাঁর নেতৃত্বে একবার ফাইনালেও গিয়েছে কেকেআর।

ইংল্যান্ডের জার্সিতে টি টোয়েন্টিতে ১১৫ ম্যাচে ২৪৫৮ পান রয়েছে ইয়ন মর্গ্যানের। তাঁর এখনও পর্যন্ত এই ফর্ম্যাটে সর্বোচ্চ রান ৯১। গড় রয়েছে ২৮.৫৮ এবং স্ট্রাইক রেট রয়েছে ১৩৬.৮। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলামের আসর। সেখানেই কোন দলে মর্গ্যানের জায়গা হয় সেটাই এখন দেখার।

close whatsapp