বিপিএল ২০২২, ম্যাচ ২১ঃ কুমিল্লা বনাম বরিশাল, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

মুস্তাফিজুর ১১ উইকেট নিয়ে সবার উপরে

Mustafizur Rahman
Mustafizur Rahman. (Photo by Munir uz ZAMAN / AFP)

প্রিভিউ

মিরপুরের দ্বিতীয় পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সিলেটে স্থানান্তরিত হয়েছে। দুই দিনের বিরতির পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। দুটি দলেরই আগের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এখনও অবধি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দুটি দল মনে হয়েছে বরিশাল ও কুমিল্লাকেই।

৬ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বরিশাল দ্বিতীয় স্থানে। শেষবার যখন এই দুটি দল একে অপরের মুখোমুখি হয় তখন বরিশাল ৬৩ রানের একটি বড় জয় অর্জন করেছিল। ম্যাচের সেরা হয়েছিলেন নাহিদুল ইসলাম। তবে সেই সময়ের বরিশালের সঙ্গে এখনের বরিশালের অনেক তফাৎ। এখন শাকিব, গেইল, মুজিব, ব্রাভো সবাই ফর্মে। অন্যদিক কুমিল্লার হয়ে তাদের বিদেশীদের পাশাপাশি দেশীরাও ভালো পারফর্ম করছে।

পিচ রিপোর্ট

এবারের সংস্করণে এই প্রথম সিলেটে বিপিএল ম্যাচ হবে। আশা করা যায় মিরপুরের মতো স্লো পিচ এখানে হবে না। ব্যাটারদের জন্য সহায়তা থাকা উচিত। এই মাঠে আন্তর্জাতিক টি-২০তে তিনবার ১৮০ রানের উপর স্কোর উঠেছে।

সম্ভাব্য একাদশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, আরিফুল হক, করিম জানাত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), সুনীল নারিন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফরচুন বরিশাল

ক্রিস গেইল, সৈকত আলি, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মাহেদি রানা, মুজিব উর রহমান, শফিকুল ইসলাম।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস – কুমিল্লা অধিনায়ক টুর্নামেন্টের শুরুতে মিডল অর্ডারে নামছিলেন। কিছু আগের সমাপ্ত হওয়া ম্যাচে ওপেনে এসে ৮১ রানে অপরাজিত থাকেন। ৫ ইনিংসে ১৩৫ রান করেছেন, ১৩১.০৬ স্ট্রাইক রেটে।

মুস্তাফিজুর রহমান – চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজুর ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। গড় ১০.৫৪ এবং ইকোনমি রেট ৬.৬২।

ফরচুন বরিশাল

শাকিব আল হাসান – ৬ ইনিংসে ১৩৭ রান করেছেন বাংলাদেশের সর্বসেরা অলরাউন্ডার, স্ট্রাইক রেট ১৩৩। বল হাতেও সফল তিনি। ১০ উইকেট নিয়েছেন ৪.৭৬-এর অনবদ্য ইকোনমি রেটে।

ডোয়েন ব্রাভো – ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১৬.০০ গড়ে। সেরা বোলিং ৩০/৩ এসেছিল কুমিল্লার বিরুদ্ধেই। ব্যাট হাতে ৫৮ রান করেছেন।

কুমিল্লা বনাম বরিশাল ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ইমরুল কায়েস, ক্রিস গেইল, লিটন দাস, ফাফ ডু প্লেসি, শাকিব আল হাসান (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, ডোয়েন ব্রাভো, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুজিব উর রহমান, মুস্তাফিজুর রহমান (অধিনায়ক)

close whatsapp