ভারতের হাজারতম একদিনের ম্যাচে ১০০ উইকেটের মাইলস্টোন যুজবেন্দ্র চাহলের

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: Twitter/BCCI)

ভারতের ১০০০ তম ম্যাচের মঞ্চেই নতুন নজিরের মালিক যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় দ্রুততম ভারতীয় স্পিনার হিসাবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় দলেের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সুযোগটা অবশ্য দক্ষিণ আফ্রিকাতেই পেয়েছিলেন, কিন্তু সেখানে হয়নি। প্রায় তিন বছর পর প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের একদিনের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দু উইকেট নিতে পারলেই ১০০ উইকেচের মালিক হতেন। কিন্তু সেখানে ১ উইকেটই এসেছিল তাঁর হাতে।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। কেরিয়ারের ৬০ নম্বর একদিনের ম্যাচে নেমেছিলেন ভারতীয় দলের তারকা স্পিনার। ২০১৯ সালের পর ফের ঘরের মাঠে ভারতীয় একদিনের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। নিজেকে প্রমান করতে এদিন মরিয়া ছিলেন। অল্পের জন্য হ্য়াটট্রিক হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু ভারতের ১০০০ তম ঐতিহাসিক একদিনের ম্যাচে নিজের মুকুটে নতুন পালক তুললেন তিনি।

একইসঙ্গে ম্যাচের মোড়ও ঘোরান এই গ্র্যান্ড মাস্টার স্পিনারই। টস জিতে এদিন ও.য়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই দাপুটে বোলিং পারফরম্যান্স ছিল ভারতের। কিন্তু ক্যারিবিয়ান শিবিরের দুই তারকার দিকেই ছিল ভারতীয় দলের সবচেয়ে বেশী নজর। একজন কায়রণ পোলার্ড ও অন্যজন নিকোলাস পুরাণ।

ভারতের দ্বিতীয় দ্রুততম স্পিনার হিসাবে নজির যুজবেন্দ্র চাহালের

আর সেই দুই তারকাকেই সাজঘরে ফিরিয়ে রোহিত, বিরাটদের মুখে স্বস্তির হাসি ফেরান যুজবেন্দ্র চাহাল। ম্যাচের ২০ নম্বর ওভারে পেস অ্যাটাক বন্ধ করে চাহালকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত ভারতীয় দলের অধিনায়কের। সেই প্ল্যানিংয়েই শেষ ক্যারিবিয়ান ব্রিগেড। প্রথম ওভারে এসেই নিকোলাস পুরাণকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। পরের বলেই  যুজবেন্দ্র তাহালের শিকার কা.র পোলার্ড। তাঁর গুগলীর সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক।

চাহালের দাপটে মাত্র ৭৮ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে তুলে নেয় ভারত। । যদিও পুরাণকে ফেরানোর পরই কেরিয়ারের ১০০ তম উইকেটের মালিক হয়ে যান চাহাল। সেইসঙ্গেই নতুন নজিরের মালিক তিনি। ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম স্পিনার যুজবেন্দ্র চাহাল এখন ১০০ উইকেটের মালিক। তাঁর ওপরে রয়েছেন কুলদীপ যাদব।

এছাড়াও পঞ্চম ভারতীয় দ্রুততম বোলার হিসাবে শততম উইকেট নেওয়ারও রেকর্ড গড়েন যুজবেন্দ্র চাহাল। এই সিরিজেই ফের ভারতীয় দলে এসেছে কুলচা জুটি। এখনও পর্যন্ত তাদের একসঙ্গে দেখা যায়নি। আহমেদাবাদে স্পিনের জাদু দেখানো শুরু করে দিয়েছেন চাহাল, পরের ম্যাচে কুলদীপ খেললে, কুলচা জুটির কোনও জাদু দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp