রোহিত শর্মার সঙ্গে প্রথম ওডিআইতে ওপেন করতে নামবেন ঈশান কিষাণ

মায়াঙ্ক আগারওয়াল দলের সঙ্গে যুক্ত হলেও তাঁর কোয়ারান্টাইন পর্ব শেষ হয়নি

Ishan Kishan
Ishan Kishan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা আনুষ্ঠানিকভাবে টিম ইন্ডিয়ার পূর্ণ-সময়ের ওডিআই অধিনায়কের দায়িত্ব নেবেন। গত মাসে দক্ষিণ আফ্রিকায় ৫০ ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত তিন ম্যাচের হোম সিরিজে পারফর্ম্যান্স উন্নত করতে চায়বে।

ইতোমধ্যে, সীমিত ওভারের সহ-অধিনায়ক কেএল রাহুলকে উদ্বোধনী ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে কারণ তিনি তাঁর বোনের বিয়েতে যোগ দেবেন বলে জানা গেছে। মায়াঙ্ক আগরওয়াল ও ঈশান কিষাণ প্রাথমিক স্কোয়াডের অংশ না হলেও দলে কোভিডের প্রাদুর্ভাব হওয়ার ফলে বেশ কিছু ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যাওয়ায় তাঁদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রোহিত স্পষ্ট করেছেন যে মুম্বাই ইন্ডিয়ান্সে তাঁর প্রাক্তন সতীর্থ তাঁর সাথে ইনিংস শুরু করবেন। এই মুহূর্তে মেন ইন ব্লু-র কাছে রোহিত ছাড়া ওপেনিং বিকল্প কেবল ঈশানই ছিলেন। 

আগরওয়াল ভারতীয় স্কোয়াডের অংশ হলেও, ওপেনার এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন। বৃহস্পতিবার স্কোয়াডে যোগদানকারী মায়াঙ্ক বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনের অধীনে রয়েছেন। মায়াঙ্কের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে ম্যাচের দিন, তাই তিনি খেলতে পারবেন না।

অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ঈশান কিষাণই একমাত্র বিকল্প আমাদের হাতে

“ঈশান কিষাণ আমার সাথে ইনিংস ওপেন করবেন। তিনিই একমাত্র বিকল্প যা আমাদের হাতে অবশিষ্ট রয়েছে। মায়াঙ্ক আগরওয়ালকে দলে যোগ করা হয়েছিল কিন্তু, তিনি এখনও নির্ধারিত নিয়ম অনুযায়ী কোয়ারান্টাইনে রয়েছেন”, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের আগে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছেন।

উইকেটকিপার-ব্যাটারের এই সিরিজটি খেলাই হত না যদি না নিয়মিত ওপেনার শিখর ধাওয়ান ও রুতুরাজ গায়কোয়াড় কোভিড আক্রান্ত হতেন। ধাওয়ান ও গায়কোয়াড় ছাড়া মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার ও বাঁ-হাতি অফ স্পিনার অক্ষর প্যাটেলেরও কোভিড পজিটিভ হওয়ার খবর এসেছে। ঈশান কিষাণ সেষবার ওডিআই খেলেছিলেন গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে। 

ঈশান এমনকি ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ঘরোয়া দল ঝাড়খণ্ডের অংশ ছিলেন না। এখনও অবধি দুটি ওডিআই খেলে একটি হাফ সেঞ্চুরিসহ ৩০ গড় ও ১৩০.৪৩ স্ট্রাইক রেটে ৬০ রান করেছেন ঈশান, সর্বোচ্চ স্কোর ৫৯। 

close whatsapp