আইপিএলের মেগা নিলামে তিন ফ্র্যাঞ্চাইজির নজর যুজবেন্দ্র চাহালের দিকে

Yuzvendra Chahal
Yuzvendra Chahal(Photo Source: IPL/BCCI)

আইপিএলের নিলাম শুরু হতে বাকি আর মাত্র ৯ দিন। আগামী ১২ ও ১৩ বেঙ্গালুরুতে বসতে চলেছে এবারের আইপিএসের মেগা নিলামের আসর। ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে সেদিনের নিলামের আসরে। বিরাট অঙ্কের বিনিময়ে কোনও দলে গিয়ে কারোর মুখে ফুটবে হাসি তো আবার কেউ হবেন হতাশ। এই নিলামের মঞ্চেই রাতারাতি তারকা হয়ে উঠবেন তরুণ ক্রিকেটাররা। নিলামের হিসাব নিকাশ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। কোন ক্রিকেটারকে কে নেবেন, তাঁর হিসাব চলছে।

সরকারীভাবে অবশ্য এখনই কিছু হয়নি। তবে শোনাযাচ্ছে যুজহেন্দ্র চাহালের দিকে নাকি তাকিয়ে রয়েছে তিন ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। ভারতীয় দলের জার্সিতে কুলচা জুটির পারফরম্যান্স সকলেরই দেখা। ভারতীয় দল থেকে আইপিএলের মঞ্চে যুজবেন্দ্র চাহাল সাফল্যের সঙ্গেই এগিয়ে গিয়েছে। কিন্তু এবারের আইপিএলের আগে যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অন্যান্য তারকাদের মধ্যে তাঁকে নিয়েও শুরু হয়েছে জল্পনা। কোন দলে যাবেন চাহাল। চাহাল ভক্তদের মধ্যে ক্রমশই বাড়ছে কৌতূহল। সেখানেই শোনাযাচ্ছে তিনটি ফ্র্যাঞ্চাইজির নজরে নাকি রয়েছেন এই তারকা স্পিনার। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংস। আর সেই মতোই শুরু হয়ে গিয়েছে হিসাব নিকাশও।

যুজবেন্দ্র চাহালকে নেওয়ার লক্ষে মুম্বই, দিল্লি ও পঞ্জাব কিংস

২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই যাত্রা শুরু করেছিলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু এরপর তিনি চলে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চাহালের সাফল্যের হিসাব দেখে তাঁকে নিতেই পারে মুম্বই। আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের মিডল ওভারে সবসময়ই স্পিনার ব্যবহার করতে দেখা গিয়েছে। কিুন্তু আসন্ন মেগা নিলামের জন্য ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহারকেও ছেড়ে দিয়েছে। সে জায়গায় চাহাল যোগ্য পরিবর্ত হিসাবে দলে আসতে পারেন। ভারতীয় দলের পাশাপাশি আইপিএলের মঞ্চেও তাঁর যথেষ্ট সাফল্য।

মুম্বইয়ের পাশাপাশি চাহালকে নেওয়ার ছক কষতে শুরু করেছে দিল্লি ক্যাপিটালসও। ঘরের মাঠে ম্যাচ জয়ের ক্ষেত্রে সবসময়ই স্পিন দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে। এছাড়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সবসময়ই স্পিনার সহায়ক। অতীতেও বারবারই এই মাঠের বাইশগজে দেখা গিয়েছে স্পিনারদের দাপট। অক্ষর পটেলকে রেখে এবারের আইপিএলের জন্য বাকি সব স্পিনারদেরই ছেড়ে দিয়েছে তারা। অশ্বিন, অমিত মিশ্রাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর সেখানেই ঘরের মাঠে জয়ের লক্ষ্যে বড় অস্ত্র হতে পারেন চাহাল। নিলামে চাহালের জন্য ঝাঁপাতে চলেছে তারাও।

কিন্তু চাহালকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে পঞ্জাব কিংসও। আসন্ন আইপিএলের আগে বেশ কিছু জায়গা নিয়েই চিন্তায় রয়েছে পঞ্জাব কিংস। ভাল স্পিনার দলে নেওয়ারও লক্ষ্যে রয়েছেন তারা। এছাড়া পঞ্জাবের শিবিরে রয়েছেন অনিল কুম্বলে। তাই চাহালকে নিয়ে দলে শক্তি বাড়ানোর কথা ভাবতেই পারে তারা।

কয়েকদিন আগেই যুজবেন্দ্র চাহাল জানিয়েছিলেন তিনি কোন দলে যেতে চান। অবশ্যই পুরনো ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এখনও তাঁর কাছে প্রিয়। তবে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নিন না কেন, সেখানে একশো শতাংশ দিতে প্রস্তুত যুজবেন্দ্র চাহাল।

close whatsapp