দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ
আপডেট করা - Jun 14, 2023 7:17 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০ তম একদিনের ম্যাচে নামবে ভারত। ঐতিহাসিক ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই তুঙ্গে। কিন্তু একটাই আফসোস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ঐতিহাসিক ম্যাচের স্বাক্ষী থাকতে পারবেন না কেউ। করোনার বাধা। দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। মঙ্গলবারই এই সিদ্ধান্ত ঘোষণা গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের। দর্শকশূন্য স্টেডিয়ামেই্ হবে ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ।
নতুন বছরের শুরু থেকেই করোনার দাপট বাড়তে শুরু করেছে ভারতে। আর সেই জন্যই ফের বিভিন্ন রাজ্যে করোনা রুখতে ফের বিধি-নিষেধ আরোপ করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্য সরকারগুলোও। আর সেজন্যই একসময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হওয়া নিয়েই দেখা দিয়েছিল সংশয়।
করোনার বাড়বাড়ন্ত দেখে ঘরোয়া লিগ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল বোর্ড। রঞ্জি ট্রফি সহ আরও বেশ কিছু লিগ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়। আর বোর্ডের সেই সিদ্ধান্ত দেখার পরই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এই পরিস্থিতিতে সিরিজ করা যাবে তো। বোর্ডের অন্দরেও চলছিল বৈঠক। অবশেষে দীর্ঘ বৈঠকের পর ঘরের মাঠে বেশ কিছু কাটছাঁট করেই সিরিজ করার সিদ্ধান্ত নেয় বোর্ড। আলাদা আলাদা ভেন্যুতে নয়, দুটি ভেন্যুতেই একদিন ও টি টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড।
ট্যুর অ্যান্ড ফিক্সচার্স কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয় একদিনের সিরিজ হবে আহমেদাবাদে এবং টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সিরিজ হওয়া নিয়ে স্বস্তি ফিরলেও, জল্পনা শুরু হয়েছিল মাঠে দর্শক প্রবেশ নিয়ে। এমন পরিস্থিতিতে কী মাঠে দর্শক প্রবেশের অনুমতি মিলবে। সোমবারই টি টোয়েন্টি সিরিজ ঘিরে সবচেয়ে সুখবরটা দেয় সিএবি।
রাজ্য সরকারের নতুন নিয়ম ঘোষণা এবং সিএবিকে গ্রীন সিগনাল দেওয়ার পরই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ ৭৫ শতাংশ দর্শক নিয়ে করার কথা ঘোষণা করা হয় সিএবির তরফে। কিন্তু একদিনের সিরিজ নিয়ে তখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ২৪ ঘন্টার মধ্যেই গুজরাত ক্রিকেট অ্যাসোসিযনও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
কলকাতায় দর্শক প্রবেসের অনুমতি মিললেও, আহমেদাবাদে দর্শক ছাড়াই হবে ম্যাচ। করোনার জন্য কোনওরকম ঝুঁকি তারা নিতে চাননা। সেই মতোই চলছে প্রস্তুতিও। আগামী ৬ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারত। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ম্যাচ হতে চলেছে এই ম্যাচ। ১০০০ তম একদিনের ম্যাচে নামবে ভারত। কিন্তু দর্শকরা সেই ম্যাচের স্বাক্ষী থাকতে পারবেন না।